বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজই মা হতে পারেন কিয়ারা

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি : সংগৃহীত
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি : সংগৃহীত

বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আজই নতুন সদস্যের আগমন হতে পারে বলে জোরালো গুঞ্জন চলছে। শনিবার সকালে এই তারকা দম্পতিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে।

চলতি বছরের শুরুতেই কিয়ারা ও সিদ্ধার্থ তাদের প্রথম সন্তানের আগমনের সুখবর জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজোড়া ছোট্ট সাদা মোজা হাতে নিয়ে ছবি শেয়ার করে তারা লিখেছিলেন, ‘আমাদের জীবনে নতুন অতিথি আসছে।’ এরপর থেকে কিয়ারাকে প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তে দেখা গেলেও সিদ্ধার্থ সবসময়ই স্ত্রীকে আড়াল করে রাখতেন।

শনিবারও এর ব্যতিক্রম হয়নি। সিদ্ধার্থ একটি ছাতা দিয়ে অন্তঃসত্ত্বা কিয়ারাকে আড়াল করে হাসপাতালে প্রবেশ করেন। তাদের সঙ্গে কিয়ারার বাবাও ছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরা এড়ানোর চেষ্টা করলেও সে ভিডিও মুহূর্তের মধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ইতোমধ্যে দুই পরিবারের সদস্যরা হাসপাতালে জড়ো হয়েছেন। ধারণা করা হচ্ছে, আজই অভিনেত্রী মা হতে পারেন। তাদের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সুখবরের জন্য।

২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এ বছরই কিয়ারা ও সিদ্ধার্থ তাদের প্রথম সন্তানের আগমনের খবর জানান। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কিয়ারা সিনেমার কাজ থেকে বিরতি নিয়ে মাতৃত্বের এই নতুন অধ্যায় উপভোগ করছেন। সম্প্রতি তাকে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও দেখা গিয়েছিল। এখন তারকা দম্পতি এবং তাদের ভক্তরা অধীর আগ্রহে দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় রয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X