বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

যে নায়িকার কারণে ১৮ বছর ধরে কথা বলেন না রাম ও আল্লু

রাম চরণ ও আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
রাম চরণ ও আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার- রাম চরণ এবং আল্লু অর্জুনের সম্পর্ক যে শুধু পর্দার আলোচনায় সীমাবদ্ধ নয়, তা বোঝা যায় তাদের পারিবারিক বন্ধন থেকে। এই দুই তারকা বাস্তবে কাজিন হলেও গত প্রায় ১৮ বছর ধরে তাদের মধ্যে নীরবতা বিরাজ করছে। দীর্ঘদিনের এই দূরত্বের পেছনে এক সময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মার নাম এসেছে আলোচনায়।

২০০৭ সালে রাম চরণের অভিষেক ছবি ‘চিরুথা’র শুটিং চলাকালীন আল্লু অর্জুন ও নেহা শর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তখন নেহা দক্ষিণী সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে বলিউডেও কাজ করেছেন। গুজব ছড়ায় যে, নেহা ও রাম চরণের মধ্যে গোপন সখ্য রয়েছে, এমনকি তারা গোপনে বিয়েও করেছেন- এমন কল্পনাও শোনা যায়। এই খবর আল্লু অর্জুনের কাছে বড় ধাক্কা হিসেবে কাজ করে।

আল্লু অর্জুন মেনে নিতে পারেননি যে, তার প্রেমিকা নেহা তারই ভাই রাম চরণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। এর পরই আল্লু অর্জুন নেহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং রাম চরণের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন। এই কারণেই দীর্ঘ সময় ধরে দুই তারকার মধ্যে দূরত্ব বজায় রয়েছে।

রাম চরণ ভারতীয় এক টেলিভিশন শো-তে এই গুজব নিয়ে মুখ খুলে বলেন, ‘আমি বিবাহিত মানুষ। এই ধরনের গুজব আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। আমার দায়িত্ব, এমন পরিস্থিতি তৈরি না করা, যেখানে আমার স্ত্রীকে আমাকে অন্য নারীদের থেকে রক্ষা করতে হয়।’ তিনি আরও জানান, শুটিং সময় থেকে শুরু হওয়া এই গুজব মিথ্যা এবং তার বাবা তাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করেছিলেন।

রাম চরণের বর্তমান স্ত্রী উপাসনা সেই সময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং গুজবের ভিত্তিহীনতা সম্পর্কে অবগত ছিলেন। ২০১২ সালে রাম চরণ ও উপাসনার বিয়ে হয়। অপরদিকে, আল্লু অর্জুন ২০১১ সালে যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হন এবং পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এখন প্রশ্ন উঠেছে, এই দীর্ঘদিনের নীরবতা কখন ভাঙবে? দুই সুপারস্টারের সম্পর্ক কি আবার আগে মতো ঘনিষ্ঠ হবে, তা সময়ই বলে দেবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X