বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে রাম চরণের স্ত্রী

তোপের মুখে রাম চরণের স্ত্রী
তোপের মুখে রাম চরণের স্ত্রী

দক্ষিণী মেগাস্টার রাম চরণের স্ত্রী ও অ্যাপোলো লাইফের ভাইস চেয়ারপারসন উপাসনা কামিনেনী সম্প্রতি তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আইআইটি হায়দরাবাদের এক অনুষ্ঠানে দেওয়া তার এই বক্তব্যকে নেটিজেনদের একাংশ ‘ব্যবসায়িক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি আইআইটি হায়দরাবাদের একটি সভায় অংশ নেন উপাসনা। সেখানে তিনি উপস্থিত শিক্ষার্থীদের কাছে জানতে চান, কারা কারা বিয়ে করতে চান। উপাসনা লক্ষ করেন, মেয়েদের তুলনায় ছেলেরা বেশি হাত তুলেছে। বিষয়টিকে তিনি ‘অগ্রগতির লক্ষণ’ ও ‘দেশ বদলাচ্ছে’ বলে অভিহিত করেন।

এই প্রসঙ্গেই নারীদের জীবন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, “মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।”

তার মতে, এই নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। সমাজ বা পরিবার ঠিক করে দেবে না কখন বিয়ে করতে হবে বা কখন সন্তানের জন্ম দিতে হবে।

তবে তারকাপত্নীর এই পরামর্শ ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকেরই দাবি, উপাসনা এখানে কোনো সমাজকর্মী হিসেবে নয় বরং এক বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে কথা বলছেন।

কেউ কেউ সরাসরি মন্তব্য করেছেন, “উনি আসলে ‘আইভিএফ’ বিক্রি করতে এসেছেন।” আবার কেউ কেউ উপাসনার ব্যক্তিগত জীবন টেনে এনে কটাক্ষ করে লিখেছেন, “নিজে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও ২৩ বছর বয়সে কেন বিয়ে করলেন?”

যদিও সমাজমাধ্যমে চলমান এই সমালোচনা ও ট্রোলিং নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি উপাসনা কামিনেনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X