বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের বাবা হচ্ছেন রাম চরণ

রাম চরণ ও উপাসনা দম্পতি I ছবি : সংগৃহীত
রাম চরণ ও উপাসনা দম্পতি I ছবি : সংগৃহীত

আবারও সুখবর রাম চরণ-উপাসনা দম্পতির ঘরে। দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ ফের বাবা হতে চলেছেন। অভিনেতার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে ধরা পড়ে তাদের আনন্দের মুহূর্তটি। রঙিন সাজে সাজানো বাড়ি, প্রিয়জনের ভিড়, আর উপাসনার মুখে মাতৃত্বের উচ্ছ্বাস। নতুন জীবনের আগমনী সুরে যেন মাতোয়ারা চরণ পরিবার। খবর : পিঙ্কভিলা

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশ। পরিবারের অন্য সদস্য ছাড়াও অনেক অতিথি উপস্থিত হয়েছেন। তারা উপাসনাকে উপহার দেওয়ার পাশাপাশি মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।

আর সেই ভিডিও ক্যাপশনে লেখা ছিল, এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপন, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ আশীর্বাদ। ভিডিওটির শেষে পর্দায় ভেসে উঠে—‘নতুন সূচনার উদযাপন।’ এ লেখার শুরু ও শেষে দুই জোড়া ছোট্ট পায়ের ছবিও দেখা যায়। যদিও এ নিয়ে এখনো সরাসরি কোনো কিছু বলেননি রাম চরণ।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ।

এরপর ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X