বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া করলেন বাংলাদেশি ভক্তরা

‘জওয়ান’ দেখতে পুরো হল বুকিং দিলেন বাংলাদেশের শাহরুখ ভক্তরা। ছবি : সংগৃহীত
‘জওয়ান’ দেখতে পুরো হল বুকিং দিলেন বাংলাদেশের শাহরুখ ভক্তরা। ছবি : সংগৃহীত

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’। এই ছবির জ্বরের প্রভাব দেখা যাচ্ছে সর্বত্র। বাংলাদেশের ভক্তরাও ‘জওয়ান’ উন্মাদনায় শামিল হচ্ছেন। কারণ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

বাংলাদেশি ভক্তরা ‘জওয়ান’ এর প্রথম শো দেখতে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বুকিং দিয়েছেন। ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ থেকে এই বুকিং করা হয়েছে। ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রুপের এডমিন এবং বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী হাসান বলেন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জওয়ান’র প্রথম শো দেখবেন তারা। এই প্রথম বাংলাদেশি শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য গোটা একটি থিয়েটার বুক করল বলেও জানান তিনি।

‘জওয়ান’ সিনেমাটি নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের নায়িকা নয়নতারা। এ ছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। তবে বাংলাদেশে এখনো এর সেন্সর ছাড়পত্রের খবর মেলেনি। শোনা যাচ্ছে, ৮ সেপ্টেম্বর এ দেশের প্রেক্ষাগৃহে উঠতে পারে ছবিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X