বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত শেফালিকে বুকে খোদাই করলেন স্বামী পরাগ

পরাগ ত্যাগী ও শেফালি জরিওয়ালা। ছবি : সংগৃহীত
পরাগ ত্যাগী ও শেফালি জরিওয়ালা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার প্রয়াণের দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে স্ত্রীকে হারানোর বেদনা থেকে এখনো বেরোতে পারেননি টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগী। সেই ভালোবাসা ধরে রাখতে এবার স্ত্রীর প্রতিকৃতি বুকে ট্যাটু করালেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পরাগ নিজের বুকের বাঁদিকে শেফালির মুখাবয়ব খোদাই করিয়েছেন। ভিডিওটি প্রকাশের পরই ভক্তদের চোখে জল এনে দিয়েছে এই উদ্যোগ। নেটিজেনরা মন্তব্য করেছেন- ‘এটাই সত্যিকারের ভালোবাসা।’

গত ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে মারা যান শেফালি। আচমকা মৃত্যুর ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়ে পরাগের জন্য। এর মধ্যেই আসে ১২ আগস্ট- তাদের বিবাহবার্ষিকী। জীবনে প্রথমবারের মতো প্রিয় মানুষটিকে ছাড়া সে দিন কাটালেন তিনি। সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন স্ত্রীকে নিয়ে আবেগঘন একটি বার্তা।

তবে শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি পরাগ। স্ত্রী শেফালির এক অসমাপ্ত ইচ্ছে পূরণে এগিয়ে এসেছেন তিনি। কন্যাশিক্ষা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শেফালি জরিওয়ালা রাইজ ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট।’

ভক্তদের কাছে শেফালি-পরাগের এই সম্পর্ক এখন দৃষ্টান্ত হয়ে উঠেছে- হারানোর শোকের মাঝেও যেখানে ভালোবাসা খোদাই হয়ে রয়ে গেছে হৃদয়ে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X