বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

শেফালিকে ব্যঙ্গ করে রোষানলে পায়েল

শেফালি জরিওয়ালা ও পায়েল রোহাতগি। ছবি : সংগৃহীত
শেফালি জরিওয়ালা ও পায়েল রোহাতগি। ছবি : সংগৃহীত

প্রয়াত অভিনেত্রী শেফালি জরিওয়ালাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী পায়েল রোহাতগি। শেফালির মৃত্যুর কারণ নিয়ে যখন বিনোদন জগতে নানা জল্পনা চলছে, ঠিক তখনই পায়েলের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।

প্রায় দুই সপ্তাহ ধরে হিন্দি সিনেদুনিয়ায় তোলপাড় অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে। ‘রাতপরী’ হিসেবে পরিচিত এই অভিনেত্রীর অকালপ্রয়াণ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। কেউ অতিরিক্ত ওষুধ সেবনকে তার মৃত্যুর কারণ বলছেন, আবার কেউ কেউ উপোস করে বার্ধক্য কমানোর ইনজেকশন নেওয়ার কথা বলছেন। জীবদ্দশায় লাইমলাইটের বাইরে থাকলেও মৃত্যুর পর থেকে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালিকে নিয়ে চলছে তুমুল চর্চা। এই আবহেই এবার প্রয়াত শেফালিকে ব্যঙ্গ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী পায়েল রোহাতগি।

পায়েলের বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও তিনি একাধিকবার বলিউড বা রাজনৈতিক বিষয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তবে এবার শেফালিকে নাম না করে কটাক্ষ করে তিনি নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। জনৈক সাংবাদিকের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর এই বিতর্ক সামনে আসে।

ঘটনার সূত্রপাত পায়েল রোহাতগি ও সংগ্রাম সিংয়ের বিচ্ছেদের জল্পনা নিয়ে। এই জল্পনার সত্যতা জানতে এক সাংবাদিক পায়েলকে মেসেজ করেন, ‘বিচ্ছেদের রটনা কি আদৌ সত্যি? সব ঠিক আছে তো?’ উত্তরে পায়েল যা বলেন, তা নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক।

পায়েল ওই সাংবাদিককে পাল্টা বলেন, ‘আমি তো জানতামই না যে তুমি অবসাদে ভুগছ। দয়া করে এত মাদক সেবন করো না। ওভারডোজ হলে মৃত্যু হবে।’ জবাবে সাংবাদিক জানান যে, বিচ্ছেদের জল্পনা সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং তিনি কেবল সত্যটা জানতে চাইছেন। এর পরও পায়েল ব্যঙ্গ করে বলেন, ‘এরপর তোমার অফিসের কাগজেই বের হবে, যে বার্ধক্য কমানোর ওষুধ খেয়েই তোমার মৃত্যু হয়েছে।’

এই পুরো কথোপকথনের স্ক্রিনশট ওই সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলে সবাই বুঝতে পারেন যে, পায়েল মূলত শেফালি জরিওয়ালাকেই বিঁধেছেন। এরপর পায়েলও কিছু স্ক্রিনশট শেয়ার করেন। এই ঘটনার পর নেটপাড়া অভিনেত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়েছে, ‘মানসিক স্বাস্থ্য কিংবা অবসাদের মতো সিরিয়াস বিষয় নিয়ে আপনি ঠাট্টা করবেন?’ পায়েলের এই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X