বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল আরব সাগরে শেফালির অস্থিভস্ম ভাসালেন পরাগ ত্যাগী

শেফালি জরিওয়ালা ও পরাগ ত্যাগী  । ছবি : সংগৃহীত
শেফালি জরিওয়ালা ও পরাগ ত্যাগী । ছবি : সংগৃহীত

উত্তাল আরব সাগরের তীরে দাঁড়িয়ে এক ব্যথাতুর মুহূর্ত। হাহাকার জলে মিলিয়ে গেল এক স্মৃতি। প্রয়াত অভিনেত্রী শেফালির অস্থিভস্ম ভাসিয়ে দিলেন স্বামী পরাগ ত্যাগী। হাঁটুজলে দাঁড়িয়ে, অশ্রুসজল চোখে, একরাশ শূন্যতা নিয়ে স্ত্রীকে শেষবারের মতো বিদায় জানালেন তিনি। চারপাশে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা, ঢেউ যেন নিজের ভাষায় শোক জানাচ্ছে। এই হৃদয়ছোঁয়া দৃশ্যের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শোকাহত অনুরাগীরাও যেন অশ্রুজলে বিদায় জানাচ্ছেন প্রিয় তারকাকে।

গত ২৭ জুন রাতে আকস্মিকভাবে মারা যান ‘কাঁটা লাগা গার্ল’খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা। তার মৃত্যুতে স্তব্ধ গোটা বলিউড। শেফালির স্বামী পরাগ ত্যাগী স্ত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রোববার (২৯ জুন) মুম্বাইয়ে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে কান্নায় ভেঙে পড়েন পরাগ ত্যাগী। স্ত্রীর অস্থিভস্ম সাগর জলে ভাসিয়ে দিয়ে ঠিকমতো হাঁটতে পারছিলেন না তিনি।

শেফালির বয়স হয়েছিল ৪২ বছর। এত কম বয়সে মৃত্যু হওয়ায় নানা ধরনের প্রশ্ন উঠেছে। যদিও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কিছু ওষুধ খেয়েছিলেন শেফালি। সন্ধ্যায় একটি ইঞ্জেকশন নেন তিনি। এই অ্যান্টি এজিং ড্রাগ বা বয়স কমানোর ওষুধটি গত কয়েক বছর ধরেই বিশেষজ্ঞদের পরামর্শমতো নিতেন শেফালি। রাতে শেফালির ব্লাড প্রেসার হঠাৎ অনেকটা কমে যায়; কাঁপতে শুরু করেন তিনি। পরে শেফালির পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর কারণ উদঘাটন করতে ভারতীয় পুলিশ অভিনেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন করে। কিন্তু সেখানে অস্বাভাবিক কিছু মেলেনি।

১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সমাধি’ সিনেমার জন‌্য ‘কাটা লাগা’ গানে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর। ২০০২ সালে এ গানের রিমেক হয়। মাত্র ১৯ বছর বয়সে সেই গানের মডেল হিসেবে প্রথম সবার নজর কাড়েন ভারতীয় মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা।

২০০৪ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সালমান খান, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই সিনেমায় ক্যামিও চরিত্রেও অভিনয় করেন শেফালি। সালমান, অক্ষয় এবং প্রিয়াঙ্কার মতো তারকার সঙ্গে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।

এরই মাঝে সংগীত পরিচালক হরমিত সিংহের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শেফালি। ২০০৪ সালে হরমিতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। কিন্তু এ সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৯ সালে হরমিতের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শেফালির। অভিনেত্রীর দাবি- তাকে শারীরিক-মানসিক অত্যাচার করতেন হরমিত।

বিবাহবিচ্ছেদের পর হিন্দি ধারাবাহিকের অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শেফালি। কিন্তু এ সম্পর্কেরও ইতি টানেন তিনি। এরপর টেলিভিশনের খ্যাতনামা তারকা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান শেফালি। ২০১২ সালে নাচের একটি রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে জুটিবেঁধে অংশগ্রহণ করেন এই দুই তারকা। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৪ সালে পরাগের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শেফালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X