শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে শেফালির শেষ পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে শেফালির শেষ পোস্টে কী ছিল?

মৃত্যু যে আসন্ন, তা কি আগে থেকেই বুঝতে পেরেছিলেন বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা? ঘনিষ্ঠদের দাবি, বেশ কিছুদিন ধরেই নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।

সবচেয়ে আশ্চর্যের বিষয়—শেষ সময়টায় তিনি বারবার স্মরণ করতেন তার প্রাক্তন প্রেমিক ও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে। শেফালির কথায় বারবার উঠে আসত, কীভাবে তিনি সিদ্ধার্থকে মিস করেন। মনে করা হচ্ছে, মৃত্যুর আগে তার মনোজগতে চলছিল এক অদ্ভুত অস্থিরতা।

যার প্রতিফলন ঘটেছে তার দেওয়া শেষ এক্স পোস্টেও। সেখানে সিদ্ধার্থ শুক্লাকে জড়িয়ে ধরে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘তোমাকে বড্ড মনে পড়ছে…’। সেই পোস্ট এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। উল্লেখ্য, সিদ্ধার্থ শুক্লাও অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন—দুজনের মৃত্যুর কারণ যেন ছায়া ফেলেছে একে অপরের জীবনে।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ রিমিক্স গানে পারফর্ম করে রাতারাতি তারকা বনে যান শেফালি জরিওয়ালা। ধূসর চোখ, ছিপছিপে গড়ন আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে মুগ্ধ করেছিলেন দর্শকদের। এরপর ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অক্ষয় কুমার ও সালমান খানের বিপরীতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করেন।

মিউজিক ভিডিও ও রিয়ালিটি শো ‘বুগি উগি’, ‘নাচ বলিয়ে’ এবং ‘বিগ বস’-এ অংশ নিয়ে তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন বহু বছর।

ব্যক্তিগত জীবনে ২০০৪ সালে গায়ক হরমিত সিংকে বিয়ে করলেও ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তিনি ব্যবসায়ী পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং বেশ কিছু বছর ধরে তাদের সম্পর্ক ছিল সুখের। শেফালি প্রায়ই সামাজিক মাধ্যমে পরাগের সঙ্গে তোলা মুহূর্তগুলো ভাগ করে নিতেন ভক্তদের সঙ্গে।

মৃত্যুর দিন শুক্রবারও পরাগই তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।

শেফালির অকাল প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও বলিউড অঙ্গনের সহকর্মীরা। অনেকেই বলছেন, হয়তো সত্যিই তিনি আগেভাগেই মৃত্যুর বার্তা বুঝতে পেরেছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X