বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

বিপাকে স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর । ছবি : সংগৃহীত
স্বরা ভাস্কর । ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় গর্জে উঠলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। পর্দায় অভিনয়ের মুনশিয়ানার বাইরেও বারবার প্রমাণ করেছেন তিনি সামাজিক ইস্যুতেও নির্ভীক কণ্ঠস্বর। ফিলিস্তিন সংকটকে ঘিরে সাম্প্রতিক এক বিক্ষোভে অংশ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই সাহসী তারকা। খবর: দ্য স্টেটসম্যান

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ইসরায়েলি সরকারের কার্যকলাপ গাজায় এক প্রকার গণহত্যা, যা শুধু ভূমি দখলই নয়; বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা।

শান্তিপূর্ণ সেই বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, ‌‌‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেইসঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’ হামাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।’

স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন। তার দাবি, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।

এদিকে ফিলিস্তিন ইস্যু নিয়ে আগাগোড়াই সরব স্বরা ভাস্কর। এর আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু এ কারণে ভারতীয়দের কাছে বিপাকেও পড়েছেন এই সুন্দরী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X