বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পক্ষের তারকাদের ‘ভণ্ড’ বললেন স্বরা

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি : সংগৃহীত

ইসরায়েল-হামাসের যুদ্ধে নিহত হয়েছে শত শত মানুষ। চলমান এই সংঘাতে ইসরায়েলের পক্ষে সরব হয়েছেন হলিউড ও বলিউডের বেশ কজন তারকা। এই সংকট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হলিউডের ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট। তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, বিধ্বংসী এই ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।

ইসরায়েলে ‘ওয়ান্ডার ওমেন’ নামে খ্যাত এই অভিনেত্রী গ্যাডেট ইসরায়েলের প্রতি তার সমর্থন জানিয়ে লিখেছেন, ‘আমি ইসরায়েলের সঙ্গে আছি। আপনাদেরও ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত’।

এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসরায়েলি নারীদের ছবিগুলো দেখে প্রবল আঘাত কিংবা ভয় না পেয়ে স্ক্রল করা সম্ভব নয়। এটা আমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ইসরায়েল ও সেখানকার নারীদের জন্য মন কাঁদছে।’ ইসরায়েলিদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিস ও কমেডিয়ান এমি স্কামবারও।

অন্যদিকে কঙ্গনা ও গাল গ্যাডটকে তিরস্কার জানিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বলেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল ও জোরপূর্বক উচ্ছেদ করা, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’

উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জেরুজালেম ও তেল আবিব পর্যন্ত একের পর এক রকেট নিক্ষেপ শুরু করে তারা। পাশাপাশি ফিলিস্তিনি ওই যোদ্ধারা সমুদ্র, স্থল ও আকাশপথে দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা ইসরায়েলি শহর ও সেনাঘাঁটিগুলো ঘেরাও করে আক্রমণ চালায় তারা। হামলার কয়েক ঘণ্টা পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১০

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৩

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৫

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৬

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৭

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৮

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৯

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

২০
X