বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

নিজেকে ‘অর্ধনগ্ন’ মনে হতো: স্বরা

স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত
স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত

পর্দার গ্ল্যামার আর বাস্তবের অনুভূতির মধ্যে যে যোজন যোজন দূরত্ব থাকে, সেটাই যেন আবার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১৮ সালের হিট সিনেমা ‘ভির দ্য ওয়েডিং’-এর ‘তারিফা’ গানে তাকে লাস্যময়ী রূপে দেখা গেলেও, সেই শুটিংয়ের নেপথ্যের গল্পটি ছিল সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ওই গানের দৃশ্যে সুইমস্যুট পরে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে, লজ্জা ঢাকতে তাকে তোয়ালের আশ্রয় নিতে হয়েছিল।

স্বরা জানান, সিনেমার ওই দৃশ্যের জন্য তাকে যে পোশাকটি দেওয়া হয়েছিল, তা তার কাছে অত্যন্ত কুরুচিকর মনে হয়েছিল। পোশাকটি এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় ‘অর্ধনগ্ন’ মনে হচ্ছিল তার।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে স্বরা বলেন, “ভির দি ওয়েডিং ছবিতে আমাকে সর্বক্ষণ গ্ল্যামারাস রূপে থাকতে হয়েছে। মাথায় ওজন কমানোর চিন্তাও ছিল। কিন্তু এই ছবিতে যে স্নানপোশাক (সুইমস্যুট) পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। লজ্জায় আমি সেটে যেতে পারছিলাম না।”

লজ্জা নিবারণের উপায় হিসেবে তিনি বেছে নেন তোয়ালে। অভিনেত্রী বলেন, “মেকআপ শেষে ভ্যানিটি ভ্যান থেকে শুটিংয়ের সেট পর্যন্ত আমি গায়ে তোয়ালে জড়িয়ে যেতাম, যাতে কেউ ওই অবস্থায় আমাকে না দেখে।”

উল্লেখ্য, ‘তারিফা’ গানে স্বরার সহ-অভিনেত্রী কারিনা কাপুর খান ও সোনম কাপুরকেও একইরকম সাহসী পোশাকে দেখা গিয়েছিল। তবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করলেও, স্বরা ভাস্কর বিষয়টি সহজভাবে নিতে পারেননি। পর্দায় তার আত্মবিশ্বাসী লুকের আড়ালে যে এমন অস্বস্তি লুকিয়ে ছিল, তা এতদিন পর জানল ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১০

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১১

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১২

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৩

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৪

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৫

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৬

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৭

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৮

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৯

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

২০
X