বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

মাধবন । ছবি : সংগৃহীত
মাধবন । ছবি : সংগৃহীত

বরফে ঢাকা কাশ্মীরের দুর্গম পাহাড়, চারদিকে ঝোড়ো হাওয়া আর বৈরী আবহাওয়া। এমনই দুর্যোগের কবলে পড়ে লেহ-লাদাখে আটকা পড়েছেন বলিউড অভিনেতা আর মাধবন। টানা চার দিন ধরে পাহাড়ঘেরা সেই নির্জন প্রান্তরে আটকে থাকার অভিজ্ঞতা নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারী বর্ষণে জম্মু ও কাশ্মীর বিপর্যস্ত, বিমান চলাচল বন্ধ। সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত। মোবাইল টাওয়ার, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

এমন প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ইনস্টাগ্রামের স্টোরিতে লাদাখের আকাশের একটি ছবি আপলোড করেন মাধবন। ক্যাপশনে লেখেন, আগস্ট শেষ। আর লাদাখের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যেই বরফ জমেছে। চার দিনের অবিরাম বৃষ্টিতে লেহ থেকে বিমান চলাচল বন্ধ তাই আমি আটকে পড়েছি।

রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’র সিনেমার শুটিংয়ে এখানেই এসেছিলেন মাধবন।

পুরনো সে স্মৃতি মনে করে মাধবন তার স্টোরিতে আরও লিখেছেন, আমি যখনই লাদাখে শুটিং করতে এসেছি, যেমন ২০০৮-এ তিন দিনের শিডিউলে এসেছিলাম, হঠাৎ তুষারপাত শুরু হলে আমরা পালিয়ে যেতে বাধ্য হই। তবে লেহ-লাদাখের অপার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আশা করি, আকাশ পরিষ্কার হবে, বিমান নামবে আর আমি বাড়ি ফিরতে পারব।

এদিকে জানা যায়, লাদাখে সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। কেন্দ্রশাসিত অঞ্চলের বিস্তীর্ণ অংশে টেলিকম পরিসেবা ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। শুধু তাই নয়, একাধিক পাহাড়ি রাস্তায় ভূমিধস হওয়ায় জাতীয় সড়কে যান ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X