বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে নুর, সমালোচনার মুখে জয়

হাসপাতালে নুর, সমালোচনার মুখে জয়। ছবি : সংগৃহীত
হাসপাতালে নুর, সমালোচনার মুখে জয়। ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা তাকে এখনো শঙ্কামুক্ত ঘোষণা করতে পারছেন না।

এমন সংকটময় মুহূর্তে নুরের পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নুরের সুস্থতা কামনা করে অসংখ্য পোস্টও দিয়েছেন সমর্থক ও সাধারণ মানুষ।

কিন্তু ঠিক এই সময়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা। শনিবার ভোরে নিজের ফেসবুকে জয় লিখেছেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

জয়ের এই লেখা নুরের সমর্থকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ মন্তব্য করেছেন, ‘এই সময়ে ইন্টারভিউ নয়, দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথায় মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’ কারো মতে, জয় সবসময় আলোচনায় থাকতে চেয়েই এমন মন্তব্য করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X