বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে শয়তানের একঝলক   

‘শয়তান’ সিনেমার পোস্টার। ছবি সংগৃহীত
‘শয়তান’ সিনেমার পোস্টার। ছবি সংগৃহীত

বাইরে ঝুম বৃষ্টি। পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে হঠাৎ নারীর কল। আতঙ্কিত ও কাঁপাকাঁপা কণ্ঠে তিনি বলছেন, ‘দয়া করে আমাদের বাঁচান। একটি লোক জবরদস্তি আমাদের ঘরে ঢুকে পড়েছে। সে আমার মেয়েকে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। প্লিজ আমাদের বাঁচান।’ এ সময় ফোনের অপর প্রান্ত থেকে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দেওয়ার আগেই কেটে যায় কল।

উপরের গল্পটি বলিউড অভিনেতা অজয় দেবগনের সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমার ট্রেলারের। ২ মিনিট ২৬ সেকেন্ডের এ ট্রেলারে শুরুতেই এমন ভয় দেখানো হয়েছে দর্শকদের। এ ছাড়া পুরো ট্রেলারজুড়েই ছিল ভৌতিক এক আতঙ্ক। তাই ধারণা করা হচ্ছে ভয়ংকর এক শয়তানকে নিয়ে আগামী ৮ মার্চ প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন অজয় দেবগন।

ট্রেলারে একটি রহস্যময় চরিত্রে উপস্থিত হতে দেখা গেছে অভিনেতা ও নির্মাতা আর মাধবনকে। যে অজয়ের ঘরে প্রবেশের পর থেকেই তার মেয়ে মাধবনের নিয়ন্ত্রণে চলে যায়। মাধবন যা বলে তাই করতে থাকে সে। একপর্যায়ে মা-বাবাকে খুন করার চেষ্টা করতেও দেখা যায় তাকে। এমন একটি পারিবারিক হরর ঘটনা কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘শয়তান’।

সিনেমাটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা বিকাশ ভাল। প্রযোজনার দায়িত্বে আছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস ও প্যানোরোমা স্টুডিও। অজয় দেবগন ও আর মাধবন ছাড়াও সিনেমায় অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জানকি বদিওয়ালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১২

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৩

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৪

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৫

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৭

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৯

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

২০
X