চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের সিএমপি কার্যালয় ঘেরাও

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেছেন নেতাকর্মীরা। ঘেরাও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের নেতাকর্মীরাও।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় মিছিল নিয়ে নেতাকর্মীরা সিএমপি কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। পরে বেলা ৩টার দিকে সিএমপি কার্যালয়ের সামনে থেকে সরে যান তারা। এর আগে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সিডিএ অ্যাভিনিউ অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিছিল নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ২ নম্বর গেট মোড়ে আসেন। ৪টি সড়কের এ মোড়ে যানবাহন চলাচল আটকে দেওয়া হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেন। সড়কের মাঝখানে টায়ার জ্বালানো হয়। গণঅধিকার পরিষদ ছাড়াও যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বেলা ২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, নুরুল হকের নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হামলা চালিয়েছেন। হামলাকারীদের বিচার করতে হবে। অবশ্যই ক্ষমা চাইতে হবে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে।

পাঁচলাইশ থানার ওসি মোহম্মদ সোলাইমান বলেন, দুপুর ২টার দিকে দুই নম্বর গেটে সড়ক ছেড়ে মিছিল নিয়ে দামপাড়ার দিকে চলে যান গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর গাড়ি চলাচল করছে।

খুলশী থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, বিকেল ৩টার দিকে সিএমপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীরা সরে গেছেন।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X