বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শয়তানের দখলে বক্স অফিস

সিনেমার একটি দৃশ্যে আর মাধবন। ছবি : সংগৃহীত
সিনেমার একটি দৃশ্যে আর মাধবন। ছবি : সংগৃহীত

ট্রেলারেই চমকে দিয়েছিল নির্মাতা বিকাশ বাহলের সিনেমা ‘শয়তান’। ২ মিনিট ২৬ সেকেন্ডেই বুঝিয়ে দেওয়া হয় ভয়ংকর কিছু নিয়ে আসছেন তিনি। মুক্তির পর থেকেই সেই প্রভাব বক্স অফিসে দেখিয়ে যাচ্ছে সিনেমাটি। অজয় দেবগন ও আর মাধবনের রহস্য, ভৌতিক ও থ্রিলার ধাঁচের এই গল্প ৮ মার্চ মুক্তির পর সপ্তাহ শেষে বক্স অফিস থেকে আয় করেছে ১০৬ কোটি রুপি। খবর : মিন্ট

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘শয়তান’। অগ্রিম বুকিংয়েও সিনেমাটি বেশ ভালো আয় করে। সেই ধারাবাহিকতায় ১০০ কোটির ক্লাবে প্রবেশও করেছে এটি।

মিন্টের তথ্য মতে, মুক্তির প্রথম ৭দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে ৮০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়; এর বাইরেও ভালো সাড়া ফেলেছে ‘শয়তান’। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সপ্তাহ শেষে শুধু ভারতেই অজয়ের সিনেমা আয় করেছে ৮০ কোটি রুপি।

বিকাশ বহেলের পরিচালনায় সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৬৫ কোটি রুপি। এমন দাপটে ইতোমধ্যেই বক্স অফিস থেকে শয়তানকে সুপার হিট সিনেমা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’। এটি গুজরাটি সিনেমা ‘বশ’-এর রিমেক। শয়তানে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকি বোডিওয়ালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X