কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘চিরকাল বন্ধু বা শত্রু থাকে না, স্থায়ী শুধু স্বার্থ’: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। স্থায়ী শুধু স্বার্থ। শনিবার এনডিটিভি আয়োজিত ‘ডিফেন্স সামিট’ বা প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিয়ে রাজনাথ সিং এই মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রাজনাথের এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন ভারতের এক সময়ের ‘বন্ধু’ যুক্তরাষ্ট্র হঠাৎ ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে, আর ‘শত্রুভাবাপন্ন’ চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চীনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত এবারই প্রথম চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শক্তিশালী করছে।

আগামী রোববার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সময়ে তিয়ানজিনে অনুষ্ঠিত হবে এসসিও সম্মেলন, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে এই তিন দেশ আপাতত জোটবদ্ধ অবস্থায় রয়েছে।

রাজনাথ সিং বলেন, আজকের বন্ধু কালকের শত্রু হতে পারে, তবে ভারত কাউকেই শত্রু মনে করে না। পরিবর্তনশীল ভূ-রাজনীতির পরিপ্রেক্ষিতে অন্য দেশের ওপর নির্ভরতা নিরাপদ নয়। তাই অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে ভারতের স্বনির্ভরতা অপরিহার্য। তিনি আরও বলেন, মহামারি, সন্ত্রাসবাদ বা আঞ্চলিক সংঘাত—সবই নতুন চ্যালেঞ্জ এবং এই পরিস্থিতিতে আত্মনির্ভরতা ছাড়া বিকল্প নেই।

তিনি উল্লেখ করেছেন, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র ৭০০ কোটি রুপি, যা বর্তমানে বেড়ে ২৪ হাজার কোটি রুপি। এ থেকেই প্রমাণ হয়, ভারত স্বনির্ভর হয়ে উঠছে এবং আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে।

শুল্কসংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় ভারত চীন ও রাশিয়ার সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ হয়ে উঠছে। সীমান্ত সংঘাত ভুলে চীনের রাষ্ট্রদূত জু ফেইহং জানিয়েছেন, ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্র না কিনলে চীন তা কিনবে। শুল্কযুদ্ধের সমাধান এখনো অজানা থাকলেও, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, দেশ কখনো চাপের কাছে মাথা নেবে না। ভারত বৈষম্য মেনে নেবে না এবং নতুন বাজার খুঁজবে, যেখানে পণ্য রপ্তানি করা যাবে।

গত শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পীযূষ গোয়েল বলেন, চলতি অর্থবর্ষে ভারতের রপ্তানি ২০২৪-২৫ সালের চেয়ে বেশি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১০

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১১

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১২

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৩

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৪

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৫

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৭

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৮

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৯

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০
X