বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সঞ্জয় লীলা বনশালি। ছবি : সংগৃহীত
সঞ্জয় লীলা বনশালি। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। প্রতারণা, খারাপ আচরণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এফআইআরে। শুধু বনশালি নন, অভিযোগে জড়ানো হয়েছে তার প্রোডাকশন টিমের আরও দুই সদস্যকেও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর এই অভিযোগ তুলেছেন। তার দাবি, বনশালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য তাকে লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং এ নিয়ে লিখিত চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু হঠাৎ করেই সেই চুক্তি বাতিল করে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

প্রতীকের অভিযোগ, কাজের বিনিময়ে প্রাপ্য টাকাও দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সরাসরি দেখা করতে গেলে বনশালির টিম তাকে প্রবেশাধিকার না দিয়ে উল্টে খারাপ ব্যবহার করে। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান।

এদিকে, ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আগে থেকেই তুঙ্গে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর পর ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের সঙ্গে থাকছেন ভিকি কৌশলও। আবারও আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন ঘিরে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সেই আবহে বনশালিকে ঘিরে প্রতারণার অভিযোগ বিনোদন জগতে চাঞ্চল্য তৈরি করেছে।

যদিও অভিযোগ নিয়ে বনশালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X