তামজিদ হোসেন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

পাঞ্জাব থেকে বলিউডে বাজিমাত

অভিনেত্রী সোনম বাজওয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সোনম বাজওয়া। ছবি : সংগৃহীত

হিন্দি চলচ্চিত্রজগতে হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তবে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি বেশ নাম করা অভিনেত্রী। বলছি জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়ার কথা।

সম্প্রতি ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ সিনেমায় বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন এই সুন্দরী।

১৯৮৯ সালের আগস্ট মাসে উত্তরাখণ্ডের রুদ্রপুরে জন্ম সোনমের। বাবা-মা এবং যমজ ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। তার বাবা-মা দুজনই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। শৈশব থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল সোনমের। সর্বভারতীয় সেরা সুন্দরীর প্রতিযোগিতা জিততে চেয়েছিলেন তিনি। স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে বিমানসেবিকা হিসেবে কিছু দিন কাজ করেছিলেন সোনম। ২০১২ সালে সর্বভারতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সোনম। বিজয়ী হতে না পারলেও সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে সোনমের জীবনের মোড় অন্য দিকে ঘুরে যায়।

অভিনেত্রী সোনম বাজওয়া। ছবি : সংগৃহীত

২০১৩ সালে পাঞ্জাবি ভাষার একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান সোনম। পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান তিনি। তারপর একে একে তামিল এবং তেলেগু ভাষার ছবিতে অভিনয় করেন সোনম। পাশাপাশি পাঞ্জাবি ভাষায় একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করতেও দেখা যায় তাকে। তবে বলিপাড়ায় কাজের সুযোগ পেতে নাকি প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল সোনমকে। আশাভঙ্গও হয়েছিল তার। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে, তিনি বলিউডের একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন। সেই সংস্থার তরফে তিনটি হিন্দি ছবির চুক্তি হয়েছিল সোনমের সঙ্গে। পরে নাকি পরিচালক তাকে না করে দেন।

অভিনেত্রী সোনম বাজওয়া। ছবি : সংগৃহীত

এরপর ২০১৯ সালে ‘বালা’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনম। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করেন তিনি। তা ছাড়া ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবির একটি গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু গানের দৃশ্যটি সিনেমায় না থাকলেও পরে তা আলাদাভাবে ইউটিউবে মুক্তি পায়। সবকিছুর পরও চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এ তার অভিনীত চরিত্রর ভূয়সী প্রশংসিত হয়েছে ভক্ত মহলে।

অভিনেত্রী সোনম বাজওয়া ও হর্ষবর্ধন। ছবি : সংগৃহীত

এতে সোনম একজন সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। আর এই নায়িকার প্রেমেই পড়েন তরুণ রাজনীতিবিদ হর্ষবর্ধন রানে। একের পর এক টুইস্ট আসতে থাকে গল্পে। সিনেমাটি এরই মধ্যে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।

সিনেমাটির কাহিনি ও পরিচালনা করেছেন মিলাপ জাভেরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১০

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১১

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৩

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৪

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৫

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৬

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৭

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৮

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৯

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

২০
X