বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের কথা জানতে পেরে ৩ ঘণ্টা কেঁদেছিলেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত। ছবি : সংগৃহীত
সঞ্জয় দত্ত। ছবি : সংগৃহীত

বলিউডের খলনায়ক খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত জীবনে বহু উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন। তবে ক্যানসারের সঙ্গে তার লড়াই ছিল সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। সম্প্রতি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে এক পডকাস্টে সেই স্মৃতিচারণ করেছেন এই তারকা।

সঞ্জয় জানান, লকডাউনের সময় শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। সিঁড়ি ভাঙতে গেলেই শ্বাসকষ্ট হতো। ডাক্তারের পরামর্শে এক্সরে করালে দেখা যায় ফুসফুসে পানি জমেছে। প্রথমে ধারণা করা হয়েছিল টিবি, তবে পরে জানা যায় আসল কারণ—ক্যানসার।

হঠাৎ রোগ ধরা পড়তেই ভেঙে পড়েছিলেন তিনি। সঞ্জয়ের ভাষায়, ‘আমার বোন এসে বলল, ক্যানসার হয়েছে তো কী হয়েছে, সব ঠিক হয়ে যাবে। ওর কথা শুনেই আমি দুই-তিন ঘণ্টা টানা কেঁদেছিলাম। খালি আমার বাচ্চাদের মুখ মনে পড়ছিল, স্ত্রীকে মনে পড়ছিল। নিজেকে খুব দুর্বল মনে হচ্ছিল।’

প্রথমে আমেরিকায় চিকিৎসার পরিকল্পনা করলেও ভিসা জটিলতায় ভারতেই চিকিৎসা শুরু করেন তিনি। তবে হাল ছাড়েননি। জিমে যাওয়া, শরীরচর্চা ও মানসিক দৃঢ়তার মধ্য দিয়েই লড়াই চালিয়ে যান।

অবশেষে ২০২০ সালের অক্টোবরে সঞ্জয় দত্ত ঘোষণা করেন, তিনি ক্যানসারমুক্ত। এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X