বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পার সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন সঞ্জয়

সঞ্জয় দত্ত ও শিল্পা শেট্টি । ছবি : সংগৃহীত
সঞ্জয় দত্ত ও শিল্পা শেট্টি । ছবি : সংগৃহীত

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বয়স যেন কেবল এক সংখ্যামাত্র। এই প্রবাদকেই নতুন করে সত্যি করে দেখাচ্ছেন শিল্পা শেট্টি। ৫০ বছর বয়সে দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও তার মেদহীন কোমর, ঝকঝকে ত্বক এবং কোমল চেহারায় মুগ্ধ অনুরাগীরা। তার এই অটুট সৌন্দর্য ও ফিটনেস ঘিরে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, ঠিক তখনই সামনে এল সঞ্জয় দত্তের এক চমকে দেওয়া মন্তব্য, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। খবর: আনন্দবাজার

সম্প্রতি মুম্বইয়ে ‘কেডি: দ্য ডেভিল’ ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। তার সঙ্গেই ছিলেন বলিউড ডিভা শিল্পা শেট্টি। সেখানেই এক সাংবাদিক শিল্পার তারুণ্যদীপ্ত রূপ নিয়ে প্রশ্ন করতেই সঞ্জয় হেসে বলে ওঠেন, “আমরা ওষুধপত্র না খেয়েই সুন্দর।”

শিল্পার সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন, তিনি নাকি কসমেটিক সার্জারি, বোটক্স বা ফিলারের সাহায্যে এই ত্বক ও চেহারাকে ধরে রেখেছেন। যদিও কখনো সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি তিনি। তবে সম্প্রতি অভিনেত্রী শেফালী জরীবালার আকস্মিক মৃত্যুর পর থেকে বলিউডের মধ্যে কসমেটিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। অনেকে যেমন স্বীকার করছেন সৌন্দর্য ধরে রাখতে ফিলার বা বোটক্সের আশ্রয় নিয়েছেন, তেমন কেউ কেউ বিষয়টি চেপে গেছেন। এদিকে সঞ্জয় দত্তের এমন মন্তব্য যেন সেই বিতর্কের মধ্যে নতুন করে ঘি ঢালার কাজ করল।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্ত ও শিল্পা শেট্টি অভিনীত সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা প্রেম। ছবিটিতে আরও অভিনয় করেছেন নোরা ফাতেহি, আমজাদ কুরেশি, রমেশ অরবিন্দসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X