বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

আমার জীবনে সালমান একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল: এলি আভরাম

সালমান খান ও এলি আভরাম । ছবি : সংগৃহীত
সালমান খান ও এলি আভরাম । ছবি : সংগৃহীত

বিতর্ক, গুঞ্জন আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও সালমান খান ও এলি আভরাম। ‘বিগ বস’-এর ঘর থেকেই শুরু হয়েছিল তাদের ঘনিষ্ঠতার গল্প, যা বহুবারই বলিউডে প্রেমের গুজবের আগুন জ্বালিয়েছে। সময়ের পরিক্রমায় সব থিতিয়ে গেলেও ফের সেই রসায়নের কথা তুলে এনে নতুন করে চমকে দিলেন এলি আভরাম নিজে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন এলি।

সেখানে তিনি বলেন, ‘আমি সালমানের সঙ্গে যোগাযোগ রাখি। সম্প্রতি গণপতিতে দীর্ঘ সময় পর উনার সঙ্গে দেখা। আমি সাধারণত যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে পারদর্শী নই। আমি প্রায়ই নিজের জগতে ডুবে থাকি, নানা স্বপ্ন ও লক্ষ্যে মনোযোগ দিই। নিজেকে উন্নত করার জন্য প্রচুর সময় ব্যয় করি। এমন একটা দেশে (ভারত) একা থাকা; যেখানে আমি বড় হইনি, পরিবার নেই, সম্পূর্ণ আলাদা পরিবেশ, সব সামলানো কঠিন।'

তিনি আরও বলেন, সালমান খান তার কাছের মানুষদের খুব আগলে রাখেন। তার এই বিষয়টি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সালমানের খানের এই ব্যাপারটি আমি সবচেয়ে বেশি প্রশংসা করি। আমি সত্যিই অনুভব করি, আমার জীবনে তিনি একজন ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’।

৩৫ বছর বয়সি এলির জন্ম সুইডেনে, বেড়েও উঠেছেন সেখানে। ২০১২ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন অভিনয়ের উদ্দেশ্যে। যোগাযোগ করতে থাকেন এজেন্সির সঙ্গে; অল্প সময়ের ব্যবধানেই মডেলিংয়ের কাজ পেয়ে যান। ২০১৩ সালে ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে নিয়মিত অভিনয়ের সুযোগ পেলেও এখনো বলিউডে জায়গা করে নিতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X