বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিবেক

ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিবেক। ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিবেক। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের ক্যারিয়ার মানেই একসময় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু কাজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে ছিলেন আলোচনায়। বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ও পরবর্তী ভাঙন বলিউডে তৈরি করেছিল বড়সড় ঝড়। ২০০৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। কারণ হিসেবে বিবেক অভিযোগ করেছিলেন—ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খান তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে এমন অভিযোগের পর কেবল বিতর্কই নয়, ক্যারিয়ারেও ভাটার টান নেমে আসে এই অভিনেতার জীবনে।

সম্প্রতি প্রখর গুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সেই প্রসঙ্গেই খোলামেলা কথা বলেছেন বিবেক ওবেরয়। নিজের আবেগপ্রবণ স্বভাবের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় একজন সংবেদনশীল ও আবেগপ্রবণ মানুষ। আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না। কারণ ইতোমধ্যে সেটা অনুভব করেছি। অভিজ্ঞতাটা খুবই ভয়ের, একাকিত্বে ভরা এবং নিজেকে গুটিয়ে নেওয়ার মতো।’

সেই সময়কার সংবাদ সম্মেলন ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এখন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন তিনি। বিবেকের মতে, “অদ্ভুত ব্যাপার হলো, যখন বিপদ মাথার ওপর নেমে আসে, তখন তা অনেক বড় মনে হয়। কিন্তু ঈশ্বর যখন আমাদের সমস্যাগুলো দেখেন, তখন ভাবেন ‘বাচ্চা, এটা তো ছোট ব্যাপার, আমি তোমাকে আরও শক্তিশালী করে তুলব।’”

সালমান খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আয়োজনকে নিজের জীবনের বড় ভুলগুলোর একটি হিসেবেও স্বীকার করেছেন অভিনেতা। তার ভাষায়, ‘আমার কাছে এখন এটিকে অপরিণত সিদ্ধান্ত মনে হয়। তখনকার প্রতিক্রিয়া দেওয়া বা পাওয়ার বিষয়টি এখন মজার মনে হয়। সেই ভয়, তিক্ততা। সবই ছিল একটা কঠিন জানালার মতো। তবে আমি যা কিছু পেরিয়েছি, সেসব ভুলে গেছি।’

২২ বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটলেও বিবেক এখন একদম ভিন্ন জীবনে। ২০১০ সালে কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন তিনি। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন এ অভিনেতা। অন্যদিকে, ঐশ্বরিয়া রাই সংসারী হয়েছেন অভিষেক বচ্চনের সঙ্গে। এদিকে সালমান খান এখনও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X