কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে এক দিনে কয়েক বার লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম। ফলে আবারও স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। তাই দাম উঠেছে নতুন উচ্চতায়।

রয়টার্স জানায়, সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৪,১০০ ডলার ছাড়িয়েছে। এ দিন নতুন করে মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশার ফলে স্বর্ণে চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছে। অন্যদিকে রুপাও সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে।

ওই দিন বিকেলে স্পট স্বর্ণের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১০৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৩.৩% বেড়ে ৪,১৩৩ ডলারে স্থির হয়েছে।

ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বাড়ানোসহ বিভিন্ন কারণে স্বর্ণের দাম এই বছর এখন পর্যন্ত ৫৬% বাড়ে। গত সপ্তাহে প্রথমবারের মতো ৪,০০০ ডলারের মাইলফলক অতিক্রম করে এবং প্রায় প্রতিদিন বাড়ছে।

কেবল সোমবারেই স্বর্ণের দামে কয়েক বার বড় পরিবর্তন ঘটে। দুপুর ১টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়েছে। সেশনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছায়। বিকেল নাগাদ দাম বেড়ে আগের সব রেকর্ড ভাঙে মূল্যবান ধাতুটি।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে।

এদিকে একই কারণে স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের দাম সহজেই তার ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রাখতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ আমরা ৫,০০০ ডলারেরও বেশি দাম দেখতে পাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X