বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মা হতে চলেছেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল । ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল । ছবি : সংগৃহীত

বলিউডে ফের জল্পনার কবলে সোনাক্ষী সিনহা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হলেন সোনাক্ষী, তখনই যেন ছড়িয়ে পড়ল এক গুঞ্জন। নেটদুনিয়া থেকে প্রশ্ন উঠে আসে, মা হতে চলেছেন কি সোনাক্ষী? অভিনেত্রীর পোশাক আর আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে এই গুঞ্জন, যা এখন বি-টাউনের সবচেয়ে আলোচিত বিষয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।’ তার পরে একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জহির। কিন্তু তাদের অনুরাগীরা এবার যেন নিশ্চিত।

মঙ্গলবারের অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা যায় ঢিলেঢালা সাদা ও লাল রঙের মিশেলে একটি অনারকলি চুড়িদার পরতে। নেটাগরিকের দাবি, স্ফীতোদর ঢাকতেই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। সোনাক্ষী বারবার ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন বলেও দাবি করেছেন কেউ কেউ। এই চুড়িদারের সঙ্গে কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর পরেছিলেন সোনাক্ষী।

অভিনেত্রীর চোখেমুখেও নাকি মাতৃত্বের ঔজ্জ্বল্য ধরা পড়েছে, দাবি নেটাগরিকের। অন্যদিকে জহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। হাতে হাত রেখে অনুষ্ঠানে এসেছিলেন তারা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই এক নেটাগরিক মন্তব্য করেন, সোনাক্ষীকে দেখে এবার সত্যিই অন্তঃসত্ত্বা মনে হচ্ছে।

আর এক অনুরাগী লেখেন, ওঁর চোখেমুখের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা। তবে এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির এই জল্পনায় কোনো প্রতিক্রিয়া দেননি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X