বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী 

সোনাক্ষী সিনহা ও তার স্বামী । ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা ও তার স্বামী । ছবি : সংগৃহীত

আবুধাবির পবিত্র শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের শান্ত সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলেন সোনাক্ষী সিনহা। কিন্তু সেই প্রশান্ত মুহূর্তই হয়ে উঠল বিতর্কের কেন্দ্রবিন্দু। মসজিদে জুতা পরে হাঁটার ভিডিও প্রকাশ হতেই চরম সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। চারদিক থেকে উঠেছে ট্রলের ঝড়। শেষমেশ নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন সোনাক্ষী।

গত শুক্রবার (১০ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশ করেছেন সোনাক্ষী। মসজিদে ঘুরে যে শান্তি পেয়েছেন সে কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, “আবুধাবিতেই পেলাম কিছুটা ‘সুকুন’।” প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সাদা পোশাকে মাথায় ওড়না দেওয়া সোনাক্ষী দাঁড়িয়ে আছেন বিশাল মসজিদের অপার সৌন্দর্যের সামনে।

এই পোস্ট প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঢেউ ছড়িয়ে পড়লেও পাশাপাশি নানারকম কটাক্ষের শিকার হচ্ছেন এই দম্পতি। ধর্মীয় স্থানে কী করে জুতা পরে ঢুকলেন তারা? এমন প্রশ্ন করেন অনেকে। একজন লেখেন, ‘মসজিদে জুতা পরে ঘোরার নিয়ম নেই।’

এমন একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী। তিনি জবাবে লেখেন, ‘জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা? এবার আপনার জীবনে এগিয়ে যান।’

তবে এমন পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিছুদিন আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবুধাবি ট্যুরিজমের প্রচারণায় হিজাব পরায় সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েন। এ প্রসঙ্গ টেনে অনেকে সোনাক্ষীর পক্ষ নিয়ে লিখেছেন, ‘সোনাক্ষীর জন্য এটা স্বাভাবিক। কিন্তু দীপিকার জন্য নয়? দুজনই একই মসজিদে গেছেন, দুজনকেই দারুণ লাগছে। মানুষকে ট্রল করা বন্ধ করি, সবাইকে শান্তিতে বাঁচতে দিই।’

উল্লেখ্য, সোনাক্ষী ও জহির ইকবালের সম্পর্ক শুরু থেকেই আলোচনায়। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও চর্চা কম হয়নি। তবে এই অভিনেত্রী সবসময়ই বলে এসেছেন, ‘ধর্ম কখনো আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা একে অন্যের পরিবার ও প্রথাকে সম্মান করি। আমাদের সম্পর্কের শক্তি নিহিত আছে সেই পারস্পরিক শ্রদ্ধাতেই।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X