বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তারকারা অজান্তেই নিজস্ব সত্তা হারিয়ে ফেলেন : সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যিনি সিনে-ইন্ডাস্ট্রিতে নিজেকে অভিনেত্রীর থেকে বাস্তববাদী মানুষ হিসেবে বেশি প্রতিষ্ঠিত করেছেন। তিনি মনে করেন- অনেক তারকাই অজান্তে হারিয়ে ফেলেন তাদের নিজেদের নিজস্ব সত্তা, শুধু ভিন্ন ভিন্ন মুখোশে বেঁচে থাকার চেষ্টায়। ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, তিনি এমনটা হতে চান না। তিনি বিশ্বাস করেন, একজন মানুষ যেমন, সেভাবেই নিজেকে সবার সামনে তুলে ধরা উচিত।

তিনি আরও বলেন,’আপনি যদি একটি মুখোশ ধরে রাখেন, তাহলে সব শক্তি সেটি ধরে রাখতেই খরচ হয়ে যায়। আমি সেভাবে শক্তি নষ্ট করতে চাই না।’

নিজের নতুন ইউটিউব চ্যানেল নিয়েও সোনাক্ষীর ভাবনা একই রকম। যদিও দীর্ঘ ভিডিও কন্টেন্ট তৈরি তার জন্য নতুন, তবুও এই প্ল্যাটফর্মটি তাকে তার ভক্তদের সঙ্গে সরাসরি এবং কোনো ফিল্টার ছাড়াই যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে।

অভিনেত্রী বলেন, ‘যখন আপনি এমন কিছু খুঁজে পান যা কাজ বা চাপের মতো মনে হয় না, তখন এটি মজার হয়ে যায়।’ সোনাক্ষী আরও জানান, ইউটিউবে তিনি যতটা দেখাতে চান, ততটুকুই দেখান। এটি তার জীবনের একটি ছোট অংশমাত্র। তার কাছে ইউটিউব হলো নতুন ধরনের জনসংযোগ (পিআর) মাধ্যম। এর মাধ্যমে তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন, যেভাবে তিনি চান, অন্যেরা তাকে যেভাবে দেখতে চায় সেভাবে নয়।

সোনাক্ষীর ইউটিউব ভিডিওতে তার স্বামী, অভিনেতা জাহির ইকবালকে প্রায়ই দেখা যায়। সম্প্রতি সোনাক্ষী জানান, জাহিরের সহজ-সরল দৃষ্টিভঙ্গি পাপারাজ্জিদের প্রতি তার নিজের মনোভাবও পরিবর্তন করে দিয়েছে। তিনি বলেন, ‘আমি যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না। কারণ সেটা আমার একান্ত ব্যক্তিগত সময়।’

জাহিরের ইতিবাচক মনোভাবের কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি হলো, অভিযোগ করার পরিবর্তে বরং একটা ছবি তুলে চলে যাই। জাহির খুব ইতিবাচক একজন মানুষ। ওর কারণেই আমি আরও ভালো মানুষ হয়েছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X