লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

লক্ষ্মীপুরে মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা। ছবি : কালবেলা

নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ শিকারে ফের নদীতে। জেলেদের আশা ছিল জালে ধরা পড়বে বড় ইলিশ। কিন্তু নদীতে দেখা নেই বড় ইলিশের, যা ধরা পড়ছে, তার মধ্যে জাটকার পরিমাণই বেশি। জেলেরা বলছেন, বড় ইলিশ ডিম ছাড়ার পর গভীর সাগরে চলে যাওয়ায় নদীতে মাছের পরিমাণ কমেছে। ফলে জালে বড় মাছ ধরা পড়ছে না। তবে মাঘ এবং ফাল্গুন মাসের দিকে কিছু মাছ ধরা পড়তে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকার জেলে শাহজাহান বলেন, ১২ জেলে নিয়ে শনিবার সন্ধ্যায় মাছ শিকারে যাই। যে মাছ পেয়েছি, রোববার বিকেলে মজুচৌধুরীর হাটে এনে ৪০ হাজার টাকার মতো বিক্রি করেছি। কিন্তু আমাদের জ্বালানিসহ আনুষঙ্গিক খরচ হয়েছে ৩৬ হাজার টাকা। খরচ এবং বিক্রি মিলিয়ে তেমন লাভ হয়নি।

জেলে কামাল হোসেন বলেন, নদীতে মাছ নেই। অভিযানের পর ভাবছি মাছ ধরা পড়বে। কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়ছে না। কিছু মাছ ধরা পড়লেও সেগুলো একেবারে ছোট। প্রবীণ জেলে আবদুল কুদ্দুস বলেন, বিভিন্ন কারণে নদীতে মাছের আকাল দেখা দিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করেও অনেকে নদীতে মাছ শিকার করেছে। এতে মা ইলিশ রক্ষা হয়নি। আবার অনেক জেলে জাটকা ইলিশ শিকার করেছে। এতে মাছের উৎপাদন কমে গেছে। এ ছাড়া প্রাকৃতিক কারণেও মেঘনায় মাছের উপস্থিতি কম।

তিনি বলেন, মা ইলিশ ডিম ছাড়ার পর উত্তর দিকে পদ্মায় গিয়ে পড়ে। আবার কিছু মাছ দক্ষিণে গভীর সাগরে চলে যায়। তাই এ মুহূর্তে মাছ কম। তিনি জানান, আগামী মাঘ ও ফাল্গুন মাসের দিকে নদীতে মাছের দেখা মিলতে পারে। তখন হয়তো জালে মাছ ধরা পড়বে।

এদিকে নিষেধাজ্ঞা শেষে রোববার (২৬ অক্টোবর) সকাল থেকেই উপকূলীয় মাছ ঘাটগুলোতে জেলে, আড়তদার, ক্রেতা এবং বিক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।

মজুচৌধুরীর হাট মাছ ঘাটের আড়তদাররা বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনে ঘাটে যে পরিমাণ ইলিশের উপস্থিতি প্রত্যাশা করছি, তার চেয়েও কম দেখা মিলেছে। ফলে বেশি দামে বিক্রি হয়েছে ইলিশ।

আরেক আড়তদার মো. সফিক বলেন, ইলিশের পাশাপাশি অন্য মাছও কিছুটা ধরা পড়েছে। তবে সেটাও কম। মাছ কম ধরা পড়ায় বাড়তি দামে বিক্রি হয়েছে। তিনি জানান, এক কেজি ওজনের ইলিশের হালি ৭ থেকে ৮ হাজার, আধা কেজি ওজনের ইলিশের হালি আড়াই হাজার এবং দেড় থেকে দুশ গ্রাম ওজনের জাটকার হালি ৩৮০-৪০০ টাকায় বিক্রি হয়েছে।

ঘাটের খুচরা মাছ বিক্রেতা কালাম বেপারী বলেন, মাছ না থাকায় বেশি দামে কিনতে হয়েছে। প্রথম দিনে যে পরিমাণ মাছের আমদানি আশা করেছি, তার থেকেও অনেক কম ছিল। ১০ বছর ধরেই নদীতে যেন মাছের পরিমাণ কমছে। তিনি বলেন, মাছের দাম চড়া হওয়ায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে।

নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমওয়ালা ইলিশ রক্ষায় গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে প্রশাসনের চোখ ফাঁকি নিয়ে নদীতে মাছ শিকার করেছে একশ্রেণির অসাধু জেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X