সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

গণসমাবেশে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা
গণসমাবেশে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে ও চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির মনোনয়ন পাওয়ার পর কোনো মিছিল বা মিষ্টি বিতরণ করা যাবে না। এতে দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমায় সিলেট-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যারা ছলচাতুরীর মাধ্যমে জনগণকে ঠকাতে চায়, তাদের রাজনৈতিক আশ্রয় আমরা ভেঙে দেব। সিলেটবাসী তার ভৌগোলিক গুরুত্বের মতোই মানমর্যাদা অক্ষুণ্ন রেখে বীরোচিত অতীত থেকে সোনালি ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। অঞ্চলভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সিলেট ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

প্রবাসী, ব্যবসায়ী, আলেম ও নারী সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি তাদের পাশে রয়েছে ও থাকবে। প্রবাসীদের ন্যায্য দাবি, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা ও আলেম সমাজের মর্যাদা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর। নারীর অধিকার রক্ষা ও দেশ গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেও দল সচেষ্ট।

বিএনপির এ নেতা বলেন, আমি আন্দোলনের মাঠের কর্মী হিসেবে বিশ্বাস করি, যদি দল আমাকে আগামী নির্বাচনে এ অঞ্চল থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে সিলেট-৩ আসনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করবেন।

কাইয়ুম চৌধুরী বলেন, সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে একটি ন্যায্য ও জনগণ নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। জনগণকে ভয় দেখিয়ে বা কৌশলের আশ্রয়ে রাজনীতি করতে চায়— এমন শক্তির বিরুদ্ধে বিএনপি দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।

জেলা বিএনপির উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, নুরুল আমিন দুলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমদ।

আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সম্পাদকদের মধ্যে অ্যাডভোকেট মোস্তাক আহমদ, আলী আকবর, মাহবুব আলম, সহসম্পাদকদের মধ্যে অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, মহানগরের তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, সাদিকুর রহমান টিপু, তোফায়েল আহমদ সুহেল, আব্দুল মুমিন ছইল।

দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত ও সদস্য সচিব জামাল, ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন- আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, জহিরুল ইসলাম তানিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X