বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হেরা ফেরি থ্রি’তে ফিরছেন পরেশ রাওয়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অন্যতম। পর্দার বাইরেও তাদের দুজনের মধ্যে রয়েছে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। তবে সেই মজবুত বন্ধনে দেখা দিয়েছিল ফাটল। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমাকে ঘিরে উত্তেজনার মধ্যেই ঘটেছিল এক অপ্রত্যাশিত মোড়। ছবিটির কিছু অংশের শুটিং শেষ হওয়ার পর আচমকাই সিনেমা থেকে সরে দাঁড়ান অভিনেতা পরেশ রাওয়াল।

পরে পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপি লোকসানের জন্য আইনি নোটিশ পাঠান সিনেমাটির প্রযোজক অক্ষয় কুমার। তবে সব দ্বন্দ্ব মিটিয়ে ‘হেরা ফেরি থ্রি’ সিনেমায় ফেরার কথা জানালেন পরেশ রাওয়াল নিজেই।

‘হেরা ফেরি থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক কেন? ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাবে পরেশ বলেন, আসলে কোনো বিতর্ক নেই। যখন কোনো সিনেমা দর্শকদের এত পছন্দ হয়, তখন আপনাকে অতিরিক্ত যত্ন নিয়ে এটি নির্মাণ করতে হবে। দর্শক আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন; পাশাপাশি দায়িত্বও দিয়েছেন। সুতরাং আমাদের কখনো এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, হেরা ফেরি থ্রি’ সিনেমা নিয়ে এখন আর কোনো সংকট নেই। আমি কেবল অনুভব করেছি, সবার একত্রিত হওয়া উচিত এবং সেরাটা দেওয়া উচিত। এটাই ছিল একমাত্র উদ্বেগ। কিন্তু এখন সবকিছু ঠিক আছে।

অক্ষয়-সুনীল-পরেশের মতো পুরোনো কাস্টদের নিয়েই চলতি বছরের এপ্রিল মাসেই শুরু হয়েছিল ‘হেরা ফেরি থ্রি’র শুটিং। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমার প্রযোজক সাজিদ নাদি ওয়ালার কাছ থেকে চলচ্চিত্রটির স্বত্ব কিনে নিয়েছিলেন অক্ষয়।

কিন্তু পরেশ রাওয়ালের সরে যাওয়ার সিদ্ধান্ত সিনেমাটির ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে দেয়। এ পরিস্থিতিতে পরিচালক প্রিয়দর্শন ঠিক কীভাবে সিনেমাটির কাজ সামনে এগিয়ে নেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে অবশেষে সব সংকটের অবসান হলো।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X