কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টেকভিত্তিক প্রতিষ্ঠান 6sense HQ তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় বিমা কোম্পানি গার্ডিয়ান লাইফের সঙ্গে চুক্তি করে সব ফুলটাইম কর্মীর জন্য পূর্ণ স্বাস্থ্য বিমা সুবিধা চালু করেছে। এর মাধ্যমে কর্মীরা হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসহ বিস্তৃত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

6sense HQ জানায়, এই উদ্যোগ কর্মীদের জন্য নিরাপদ, সমর্থনমূলক ও মানবিক কর্মপরিবেশ তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

প্রতিষ্ঠানটির এইচআর ম্যানেজার নাহিদ তাসনিম বলেন, ‘আমাদের সহকর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চাই তারা পেশাগত উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সমর্থন অনুভব করুক। এই ইন্স্যুরেন্স প্ল্যান আমাদের সেই প্রতিশ্রুতিরই অংশ, যেখানে তাদের স্বাস্থ্য ও মানসিক শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’

এইচআর প্রতিনিধি সাদমান কবীর বলেন, ‘টেক সেক্টরের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে শুধু বেতন নয়, বাড়তি সুরক্ষা ও নমনীয়তাও জরুরি। গার্ডিয়ান লাইফের সঙ্গে এই পার্টনারশিপ কর্মীদের সুস্থতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

6sense HQ জানিয়েছে, তারা গ্লোবাল বিস্তৃতির ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। নতুন এই সুবিধা প্রতিষ্ঠানটিকে কর্মীদের জন্য আরও আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদে কর্মক্ষমতা বৃদ্ধির উপযোগী কর্মস্থলে রূপান্তর করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১০

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১২

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৩

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৫

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৬

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৭

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৮

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৯

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

২০
X