মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবার বয়সী এক নির্মাতা জোর করে চুম্বন করতে চেয়েছিল : মালতী

মালতী চাহার I ছবি : সংগৃহীত
মালতী চাহার I ছবি : সংগৃহীত

বিনোদন দুনিয়ার রঙিন আলো, রেড কার্পেট আর খ্যাতির আড়ালে লুকিয়ে থাকে বহু না-বলা অন্ধকার গল্প। সেই অন্ধকারের পর্দা এবার নিজেই সরালেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন, অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মালতী চাহার। সালমান খান সঞ্চালিত বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস ১৯-এ অংশ নেওয়ার পর ভারতের জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কানানকে দেওয়া এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা অকপটে জানালেন তিনি—যা নতুন করে আলোড়ন তুলেছে বি-টাউনে।

সেই সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে মালতী বলেন, কখনো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করেন।

তার কথায়, ‘ ইন্ডাস্ট্রিতে অনেকে শরীরী ভাষা ও আচরণের মাধ্যমে একজন মানুষের সীমা বোঝার চেষ্টা করেন।‘

তিনি জানান, ইন্ডাস্ট্রির মানুষ খুবই চতুর—কার সামনে কতদূর যাওয়া যায়, তা তারা খুব দ্রুত বুঝে নেয়। মালতীর দাবি, দু-একজন তার সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছিলেন, এমনকি একজন দুর্ব্যবহারও করেছিলেন। তবে তার স্পষ্ট আচরণ ও দৃঢ় অবস্থানের কারণে বেশিরভাগই সীমা অতিক্রম করতে সাহস পাননি। এই ধরনের পরিস্থিতি সামলাতে পারিবারিক শিক্ষার বড় ভূমিকার কথাও উল্লেখ করেন মালতী।

ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত বাবার কাছ থেকে পাওয়া শৃঙ্খলা ও স্পষ্টতার শিক্ষা তার ব্যক্তিত্বে প্রতিফলিত হয় বলে জানান তিনি, যা অনেক সময় মানুষকে বাড়াবাড়ি করা থেকে বিরত রাখে।

মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন মালতী চাহার। তিনি বলেন, ‘মেয়েদের ধরে নেওয়া উচিত যে, কিছু পুরুষ তাদের ক্ষমতা বা অবস্থানের অপব্যবহার করতে পারেন। মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। সব সময় সচেতন থাকতে হবে এবং নিজের সীমা দৃঢ়ভাবে নির্ধারণ করা জরুরি।’

সবশেষে তার সঙ্গে ঘটে যাওয়া তিক্ত এক অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন তিনি।

মালতীর ভাষায়, একটি প্রজেক্ট নিয়ে নিয়মিত দেখা হওয়া এক পরিচালকের সঙ্গে কাজ শেষ হওয়ার পর সৌজন্যবশত তিনি তাকে জড়িয়ে ধরেন। কিন্তু সেই মুহূর্তেই পরিচালক তার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন। অভিনেত্রী বলেন, ‘আমি পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কী হচ্ছে বুঝতেই পারিনি। বাবার বয়সী একটা মানুষ আমাকে চুম্বন করতে চাইছে । সেসময় সঙ্গে সঙ্গে তাকে থামাই এবং এরপর আর কখনো তার সঙ্গে দেখা করিনি।’

ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে একটি বিষয়, সেই পরিচালক মালতীর চেয়ে বয়সে অনেক বড় ছিলেন এবং তিনি তাকে বাবার মতো সম্মান করতেন। এ বিষয়ে মালতী বলেন, ‘এই ঘটনা আমাকে শিখিয়েছে—কাউকেই অন্ধভাবে উচ্চ মর্যাদায় বসানো উচিত নয়। আমি কখনো ভাবিনি ওই বয়সের কেউ এমন আচরণ করতে পারেন। আমি ভীষণ রেগে গিয়েছিলাম।’

সব মিলিয়ে মালতী চাহারের অভিজ্ঞতা কেবল একজন অভিনেত্রীর ব্যক্তিগত কষ্টের গল্প নয়, বরং বিনোদন দুনিয়ার বহু নারীর নীরব বাস্তবতার প্রতিচ্ছবি। সাহস করে মুখ খুলে তিনি আবারও মনে করিয়ে দিলেন—চুপ করে সহ্য করা নয়, সচেতনতা আর দৃঢ় অবস্থানই পারে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X