বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অখিল মিশ্র

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের সঙ্গে অখিল মিশ্র। ছবি : সংগৃহীত
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের সঙ্গে অখিল মিশ্র। ছবি : সংগৃহীত

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ভারতীয় অভিনেতা অখিল মিশ্র। গত মঙ্গলবার একটি দুর্ঘটনায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। খবর আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, অখিল মিশ্র কিছুদিন ধরে রক্তচাপসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। রান্নাঘরে একটি টুলের ওপর উঠে কিছু একটা করার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। এ সময় তিনি মাথায় আঘাত পান। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যদিও এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়। প্রয়াত অভিনেতার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার সময় অভিনেতা অখিল মিশ্রের স্ত্রী সুজান বার্নার্ট বাড়িতে ছিলেন না, তিনি একটি প্রকল্পের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।

‘৩ ইডিয়টস’ সিনেমায় অখিল মিশ্রকে গ্রন্থাগারিক দুবে’র চরিত্রে দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ডনের মতো সিনেমারও অংশ ছিলেন। টেলিভিশনে তিনি ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতি’র মতো শো-এর অংশ ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটকে বিয়ে করেন অখিল মিশ্র। সুজানকে শেষ দেখা গিয়েছে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায়। এ ছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’, ‘ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’-এর মতো প্রোজেক্টেও দেখা গিয়েছে সুজানকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X