কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, নেপথ্যে ‘থ্রি ইডিয়টস’র সেই ফুনসুখ ওয়াংড়ু!

থ্রি ইডিয়েটস মুভির ফুনসুখ ওয়াংডু এবং লাদাখের সোনম ওয়াংচুক। ছবি : সংগৃহীত
থ্রি ইডিয়েটস মুভির ফুনসুখ ওয়াংডু এবং লাদাখের সোনম ওয়াংচুক। ছবি : সংগৃহীত

ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে মুহূর্তে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে আরও হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন। এ সময় তারা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

চলমান রাজ্যের মর্যাদা আন্দোলনের সময় এটিই সহিংসতার প্রথম ঘটনা। বুধবার সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয়। এ দিন আন্দোলনকারীরা রাজ্যের দাবিতে অনশন পালন করেন এবং হরতালের ডাক দেন। তাদের ডাকে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজ্যে এ আন্দোলনের পেছনে রয়েছে আলোচিত ‘থ্রি ইডিয়টস’ মুভির জনপ্রিয় চরিত্র ফুনসুখ ওয়াংড়ু। তার থেকে অনুপ্রাণিত হয়ে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক অনশনে বসেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের ৬ অক্টোবর বৈঠকের কথা রয়েছে। এর আগেই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন কি না তাও অনিশ্চিত হয়ে পড়েছে।

গত দুই সপ্তাহ ধরে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তপশিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন পালন করছেন। তার সঙ্গে একাত্ম ঘোষণা করে তরুণদের বড় একটি পক্ষ।

সোনম ওয়াংচুক পেশায় একজন যান্ত্রিক প্রকৌশলী। ১৯৯৮ সালে তিনি সেকমল (SECMOL–Students’ Educational and Cultural Movement of Ladakh) স্কুল প্রতিষ্ঠা করেন। এ স্কুল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল লাদাখের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস পুনর্গঠন করা। ২০১৮ সালে তিনি র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

র‍্যামন ম্যাগসেসের অফিীসয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলার কারণে পাহাড়ি অঞ্চলের পানি সংকট সমাধানে সোনম ওয়াংচুক ‘আইস স্তূপা’ নামক একটি কৃত্রিম হিমবাহ উদ্ভাবন করেন। তার এ উদ্ভাবন শীতকালে অপচয় হওয়া পানি সংরক্ষণ করে।

এক্সে নিজের বায়োতে সোনম ওয়াংচুক লিখেছেন, ‘ইঞ্জিনিয়ার থেকে শিক্ষাব্যবস্থার সংস্কারক’। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)-এর ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X