বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৫:১৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক প্রতারণার শিকার রাশমিকা

রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। প্রায় ৮০ লাখ রুপি খুইয়েছেন এই অভিনেত্রী। জানা যায়, নিজের ম্যানেজারই তার সঙ্গে প্রতারণা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেত্রী তার ম্যানেজার দ্বারা ৮০ লাখ রুপির আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি তার ম্যানেজারকে বহিষ্কার করেন।

ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, রাশমিকা মান্দানার ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে যুক্ত ছিলেন ওই অভিযুক্ত ম্যানেজার।

এদিকে পিঙ্কভিলা জানিয়েছে, ৮০ লাখ রুপির প্রতারণার ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ রাশমিকা। রাশমিকার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকা বিষয়টি জানার পরও ঝামেলা আর বাড়াতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করেই তিনি বিষয়টাকে শেষ করেছেন।

রাশমিকা মান্দানা বর্তমানে ‘পুষ্পা: দ্য রুল’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তির শুটিং করছেন। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘অ্যানিমেল’ সিনেমা। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।

এদিকে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর এবং ববি দেওল। যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সরে আসেন তিনি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০১৬ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’র মাধ্যমে রূপালি দুনিয়ায় অভিষেক ঘটে রাশমিকা মান্দার। ২০১৭ সালে তিনি চমক এবং আঞ্জানী পুত্রা নামক দুটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন। যে ছবি দুটিই ছিল ব্যবসা সফল। পরে ২০১৮ সালে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় রাশমিকার। একই বছর তিনি ‘গীতা গোবিন্দ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটি তেলুগু’তে সর্বাধিক মুনাফা অর্জনকারী সিনেমাগুলোর তালিকায় স্থান করে নেয়। এই ছবির মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X