কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের মা-বাবা হতে যাচ্ছেন আনুশকা-বিরাট!

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

‘আজ দুপুরে আমাদের কন্যাসন্তান হয়েছে, খবরটা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য। আনুশকা ও সন্তান দুজনেই সুস্থ আছে এবং আমাদের জীবনে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আশীর্বাদধন্য। আমরা আশা করছি, এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে আপনারা সম্মান জানাবেন। অনেক ভালোবাসা।’ ২০২১ সালের ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজেদের আনন্দের খবর শেয়ার করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলি।

মেয়ে ভামিকা কোহলির বয়স দুই বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আনুশকা শর্মা তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা।

গত কয়েক মাস ধরেই আনুশকা শর্মা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। ‘হিন্দুস্তান টাইম্‌স’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকা শর্মাকে।

সেই সময়ে বিরাট নিজে ছবি শিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি চর্চা হচ্ছে।

আনন্দবাজারের খবর অনুযায়ী, কোহলি দম্পতি আগেরবারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

সূত্রের খবর, কোহলি দম্পতি আগেরবারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে বা ঢিলে‌ঢালা পোশাকেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সতর্কতা আনুশকার।

আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১০

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১১

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১২

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৩

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৪

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৭

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৮

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৯

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

২০
X