বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই বলিউডে অভিষেক হবে সালমানের ভাগ্নি আলিজেহর

সালমান খান ও তার ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। ছবি : সংগৃহীত
সালমান খান ও তার ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। ছবি : সংগৃহীত

বলিপাড়ায় জোর গুঞ্জন- সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রীর অভিষেক হতে চলেছে বলিউড সিনেমায়। খুব শিগগিরই ‘ফ্যারে’ নামে একটি প্রকল্পের বিস্তারিত সামনে আনবেন সালমান খান। ধারণা করা হচ্ছে, সেটির মাধ্যমেই আত্মপ্রকাশ করবেন আলিজেহ। খবর বলিউড হাঙ্গামার।

জানা গেছে, রোববার প্রকল্পটি ঘোষণা করবেন সালমান। ‘ফ্যারে’ একটি সিনেমা। তাতে অতুল অগ্নিহোত্রী এবং আলভিরা খানের মেয়ে আলিজেহ অগ্নিহোত্রী অভিনয় করবেন।

অন্যদিকে শোনা যাচ্ছে, আলিজেহ ইতোমধ্যে ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর পরিচালক সৌমেন্দ্র পাধির একটি নতুন ছবিতে স্বাক্ষর করেছেন। এরই মধ্যে সেটির কাজ শুরু হয়েছে। কিন্তু ‘ফ্যারে’ একটি বড় ঘোষণা হতে চলেছে। এটির মাধ্যমেই আলিজেহর বড় পর্দায় অভিষেক হবে বলে ধারণা অনেকের।

অভিষেকের আগেই রীতিমতো তারকা হয়ে উঠেছেন সালমানের ভাগ্নি। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে কয়েক লাখ ফলোয়ার। যদিও ২২ বছরের আলিজেহ বলিউডে অভিষেকের জন্য তাড়াহুড়া করছেন না। ধীরেসুস্থে বুঝেশুনে অভিষেক করতে যাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X