কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি বিয়ে করলেন উরফি জাভেদ

ছবিটি ঘিরে উরফি জাভেদের বিয়ের গুঞ্জন চলছে। ছবি : সংগৃহীত
ছবিটি ঘিরে উরফি জাভেদের বিয়ের গুঞ্জন চলছে। ছবি : সংগৃহীত

উরফি জাভেদ বিয়ের পিঁড়িতে বসেছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ঘিরে এ গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, এক যুবক আংটিজাতীয় কিছু উরফিকে উপহার দিচ্ছেন। যেমনটা সাধারণত বাগদানে দেওয়া হয়ে থাকে। এ থেকে মনে হচ্ছে, ঘরোয়াভাবেই বাগদান সেরে ফেলেছেন উরফি। তবে তার সঙ্গে ছবিতে থাকা যুবকের মুখ কায়দা করে ঢেকে দেওয়া হয়েছে। এতে তার পরিচয় জানতে দর্শকদের উৎসাহ আরও বেড়েছে।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, কালো সালোয়ার কামিজ পরে, ওড়না মাথায় ঘোমটার মতো করে দিয়ে পূজার আগুনের কাছে বসে রয়েছেন উরফি জাভেদ। তার পাশে সেই যুবক। ওই যুবক উরফির হাতে একটি লাল বাক্স দিচ্ছেন। গহনার উপহারের বাক্স যেমনটা হয় ঠিক তেমনই। যার মুখ ছবিতে কায়দা করে ঢেকে দিয়েছেন উরফি।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে তিনি ডিভা বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে। উরফি ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত।

এদিকে বিয়ের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন ভক্তদের একটি অংশ। তারা বলছেন, ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে আসছেন উরফি। খোলামেলা পোশাক পরে, বেফাঁস মন্তব্য করে ভাইরাল হওয়ার পাশাপাশি বেশ সমালোচিতও হয়েছেন। এবারও হয়তো কেবল ভাইরাল হওয়ার জন্য এসব নাটক করছেন তিনি। উরফির নীরবতা এ মতকে আরও শক্তিশালী করছে।

তবে এর আগে রাখি সাওয়ান্তও প্রথম বিয়ের সময় এভাবেই বরের মুখ না দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। তখনো রাখির বর কে তা জানতে কৌতূহলী হয়ে পড়েছিলেন ভক্তরা। উরফিও তেমন কিছু করছেন কি না তাও প্রশ্ন রাখছেন কেউ কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X