বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

জয়া এবার বলিউডে

জয়া আহসান। ছবি : সংগৃহীত
জয়া আহসান। ছবি : সংগৃহীত

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত প্রথম বলিউড চলচ্চিত্র ‘কড়ক সিং’। গত বছর ছবিটির শুটিং শুরু করেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

ইতোমেধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। জানা গেছে, ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে শিগগিরই মুক্তি পাবে হিন্দি ভাষার এই চলচ্চিত্র। সাধারণত সিনেমা মুক্তির দিন ১৫ আগে ফার্স্ট লুক প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো। তাই ধারণা করা হচ্ছে, চলতি মাসেই মুক্তি পাবে ‘কড়ক সিং’।

জয়া আহসান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংঘী, পার্বতীসহ অনেকে। আরও আছেন সানজানা সাংভি ও দক্ষিণী অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

সিনেমাটির বিষয়ে জয়া বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটা গল্পের অবিচ্ছেদ্য অংশ। এই ছবির জন্য যখন আমার কাছে প্রস্তাব আসে, তখন থেকেই রোমাঞ্চ কাজ করছিল। আমার সৌভাগ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেক দিন ধরেই তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল’।

অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘কড়ক সিং ছবিটি এ সময়ে গুরুত্বপূর্ণ গল্প হতে যাচ্ছে বলে আমি মনে করি। একজন সাধারণ মানুষের প্রতি সরকারি কর্মকর্তার দায়িত্বের কথা বলবে চলচ্চিত্রটি’।

সিনেমার গল্পে দেখা যাবে, অ্যামনেশিয়ায় আক্রান্ত শ্রীবাস্তব অতীতের সব ঘটনা ভুলে গেছেন। একটা সময় ছোট ছোট স্মৃতি এক করতে চেষ্টা করেন তিনি। হঠাৎ আবিষ্কার করেন বড় এক অর্থনৈতিক অপকর্মের পেছনে থাকা এক ঘটনা। তা নিয়েই বাঁধে তুলকালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১০

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১১

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১২

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৪

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৫

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৬

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৭

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৮

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৯

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

২০
X