বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ‘প্রেমিকের’ সঙ্গে শেহনাজ!

অভিনেত্রী শেহনাজ গিল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শেহনাজ গিল। ছবি : সংগৃহীত

অবসরে ঘুরতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছুটি পেলেই চলে যান প্রকৃতির কাছাকাছি। সম্প্রতি প্রকৃতিতে ঘুরে বেড়ানোর কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন সামাজিকমাধ্যমে। জানিয়েছেন ‘সোলো ট্রিপে’ গেছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গেই না কি তীর্থক্ষেত্রে গেছেন এ অভিনেত্রী। ক্যামেরা দেখতেই মুখ লুকিয়েছেন শেহনাজ। খবর টাইমস অব ইন্ডিয়া।

২০১৯ সালে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শেহনাজের। সেখান থেকেই গভীর বন্ধুত্ব ও প্রেম। ২০২১ সালের সেপ্টেম্বরে অভিনেতা সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটা বদলে গেছেন শেহনাজ। পরে কাজের সূত্রে রাঘব জুয়ালের সঙ্গে পরিচয় হয় শেহনাজের।

জানা গেছে, সিদ্ধার্থের প্রয়াণের এতদিন পর আবারও প্রেমে জড়াতে চান শেহনাজ। রাঘব জুয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটেছে। যদিও প্রেমের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন তারা।

বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় শেহনাজ ও রাঘবের। এবার তাদের ভ্রমণের ছবি প্রকাশ্যে এলে নেটাগরিকদের একাংশের কটাক্ষের মুখে পড়েন এ অভিনেত্রী। তাদের দাবি, কীভাবে সিদ্ধার্থকে ভুলে আবারও নতুন সম্পর্কে জড়ালেন শেহনাজ! কেউ কেউ অভিনেত্রীর কর্মফল তুলেও মন্তব্য করেছেন। অনেকেই শেহনাজের পক্ষ নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও এই বিষয়ে শেহনাজ কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X