কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:০৫ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এ আর রহমানের বিষয়ে ক্ষোভ হিরো আলমের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘আমি কিছু করলেই দোষ হয়। আজ কেন এ আর রহমান বিষয়ে কথা বলছেন না?’- এভাবেই সাম্প্রতিক একটি ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি প্রশ্ন তুলেছেন, তাকে নিয়ে সমালোচনাকারীরা আজ কোথায়?

হিরো আলমের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পেছনে রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। তিনি জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে উঠেছে সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে।

এই ঝড়ে গা ভাসিয়ে হিরো আলম তার সমালোচনাকারীদের তিরস্কার করেছেন। হিরো আলম বলেন, ‘আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান কারার ‘ঐ লৌহ কপাট’ নিয়ে কেন কথা বলছেন না?’

তিনি আরও বলেন, ‘বহুবার বলেছি আমি কোনো গায়ক বা শিল্পী নই। আমি শিখে এসে গান করিনি। শুধু মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন ‘আমারও পরানো যাহা চায়’ গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ‘ঐ লৌহ কপাট’ এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?’

এদিকে এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের গলায় ‘জয় হোক’ গান গেয়েছেন হিরো আলম। সেটির স্টুডিও ভার্সনের কিছু অংশের ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। এ নিয়েও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও সমালোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X