বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গোয়া উৎসবে জয়ার সিনেমা

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

বলিউডে অভিষেক হলো বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। বুধবার ২২ নভেম্বর তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র প্রিমিয়ার হবে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। প্রদর্শনীর আগে চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা হাঁটবেন উৎসবের লালগালিচায়।

গত সোমবার (২০ নভেম্বর) এই উৎসবের ৫৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির ছিলেন জয়া। সঙ্গে ছিলেন ‘কড়ক সিং’ পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘিরা। অনুষ্ঠানের কয়েকটি ভিডিওতে জয়া আহসানের সঙ্গে একই সারিতে দেখা গেছে বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালক-পরিবেশক করণ জোহর, অভিনেতা শহিদ কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষালকে।

গোয়া উৎসবের প্রকাশ করা হয় ‘কড়ক সিং’-এর ট্রেলার। পুরো ট্রেলারেই পঙ্কজ ত্রিপাঠির দুর্দান্ত অভিনয় এবং প্রথমবার জয়ার মুখে শোনা গেছে হিন্দি সংলাপ। উৎসবের পর এ বছরই জি-ফাইভে মুক্তি পাবে ছবিটি। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

‘পিঙ্ক’ খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন, ‘অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয়ের ইচ্ছা অনেক দিনের। প্রথম যখন তার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। নিজের প্রথম হিন্দি ছবিতেই যখন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’

গোয়া উৎসবে জয়ার ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। শুধু ‘কড়ক সিং’ই নয়, প্রদর্শিত হবে মুর্তাজা অতাশ জমজমের ইরানি ছবি ‘ফেরেশতে’, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১০

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১১

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১২

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৩

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৪

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৫

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৬

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৭

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৮

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

২০
X