মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৭:০৮ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার পুলিশের ভূমিকায় বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

নতুন এক সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্যের গল্পে তৈরি হবে ‘এশা মার্ডার: কর্মফল’ নামে এক সিনেমা। সেটি পরিচালনা করবেন সানি সানোয়ার। তাতে পুলিশ চরিত্রে দেখা যাবে বাঁধনকে। মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমার নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়।

চলচ্চিত্রটির বিষয়ে বাঁধন বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে যে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের সেরাটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’

অভিনেত্রী আরও বলেন, “এর আগে আমি পুলিশের চরিত্রে কাজ করিনি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। তাই কাজ করার আগে মন্তব্য করতে চাই না।”

ছবিটির গল্পকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, “অ্যাকশন থেকে বেরিয়ে এবার খুনের রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে। এতে বাঁধনের সঙ্গে আরও অভিনয় করবেন মিশা শওদাগর, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ শরীফ সিরাজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X