তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

জয়া আহসান। ছবি : সংগৃহীত
জয়া আহসান। ছবি : সংগৃহীত

দুই বাংলার পর্দায় যার উপস্থিতি মানেই আলাদা এক মায়া, অভিনয়ে গভীরতা আর ব্যক্তিত্বের দীপ্তি—সেই জয়া আহসানের ঝুলিতে নতুন বছরের শুরুতেই যুক্ত হলো আরেকটি গৌরবময় পালক। সমালোচকদের কঠোর বিচারের মাপকাঠি পেরিয়ে কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টার আয়োজনে ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন তিনি। বছরের শুরুতেই এ স্বীকৃতি যেন আবারও প্রমাণ করে দিল—গল্প আর চরিত্রকে নিজের করে নেওয়ার শিল্পে জয়া এখনো অপ্রতিদ্বন্দ্বী।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জয়া। তাতে তিনি লেখেন, ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এ স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। আমি কৃতজ্ঞ ও অভিভূত।

সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জয়া এ স্বীকৃতি পেয়েছেন। জয়ার এ পোস্টে ভক্ত থেকে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী থেকে নির্মাতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ উপন্যাসের ‘কুসুম’ চরিত্রটি জীবনীশক্তিতে ভরপুর, অদম্য এবং জীবনরহস্যে ভরা। আর এ ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এর আগে ‘কুসুম’ চরিত্র নিয়ে তিনি বলেছিলেন, ‘বরাবর নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কুসুমেরও কামনা-বাসনা রয়েছে, যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো। কুসুমের মন, শরীর ও আত্মা সব একরকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটি চরিত্র।’

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার শুটিং অনেক আগে শেষ হয়। কিন্তু নানা জটিলতায় আটকে ছিল। গত বছর ১ আগস্ট পর্দায় মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর দীর্ঘ সময় কেটে গেলেও সিনেমার গল্প সমসাময়িক। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আর এখনকার সময়ের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পান না পরিচালক। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন কোনো ফারাক নেই বলে মন্তব্য তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X