বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে একই দিনে দেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাঠান, কিসি কা ভাই কিসি কি জান এবং জওয়ানের পর আমদানি প্রক্রিয়ায় এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘কবীর সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি আমদানি করতে যাচ্ছে কিবরিয়া ফিল্মস।

ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সব প্রক্রিয়া।

ইতোমধ্যেই তথ্য মন্ত্রণালয় ‘অ্যানিমেল’ সিনেমাটিকে বাংলাদেশে মুক্তির অনুমতিও দিয়েছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু।

তিনি বলেন, মন্ত্রণালয় ‘অ্যানিমেল’ মুক্তির অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি, আশা করছি কাল পরশু সেন্সর করাতে পারব। যদি সবকিছু ঠিক থাকে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্য়ানিমেল’।

‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। পর্দায় তাদের মধ্যকার জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

‘অ্যানিমেল’ সিনেমাটির মুক্তি ঘিরে চলছে অগ্রিম টিকিট বুকিং। বুকিংয়েই এখন পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবি মুক্তি পেতে এখনো বাকি দিন দুয়েক। তবে দর্শক ও অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X