বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই চলচ্চিত্রের মাধ্যমে পুরো বিশ্বের বাঙালিদের কাছে পরিচিত হয়ে ওঠেন এই নায়িকা। দেশের বিনোদনপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন কলকাতার এ নায়িকা।

এর মাঝেই টলিপাড়ার নতুন কানাঘুষা ইধিকাকে ঘিরে। এবার দেবের নায়িকা হিসেবে কাজ করতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পরিচালক সঞ্জয় রিনো দত্তের আগামী ছবিতে জুটি বাঁধবেন তারা। ভারতীয় গণমাধ্যমের তথ্যনুযায়ী, দেবের সঙ্গে পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমায় অভিনয় করতে চলেছেন ইধিকা। সিনেমার শিরোনাম ‘খাদান’।

এ প্রসঙ্গে ইধিকা পাল বলেন, ‘দেখুন, এই খবর কোথা থেকে রটেছে আমি জানি না। এ বিষয়ে কোনো মন্তব্য করা এখনই সম্ভব নয়’।

তবে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, প্রাথমিক পর্যায়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে নায়িকার, তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেলেনি।

অন্যদিকে রুক্সিণীকে নিয়ে আপাতত ইউরোপ ট্রিপে মজেছেন চিত্রনায়ক দেব। পতুর্গালের আনাচে-কানাচে ঘুরে বেরানোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন।

ট্রিপ শেষে দেশে ফিরেই ‘প্রধান’ সিনেমার প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এ ছাড়াও এই নায়কের হাতে রয়েছে চাঁদের পাহাড় সিরিজের পরবর্তী ছবি। সৃজিতের নতুন ছবির কাজেও হাত দেবেন তিনি। রঘু ডাকাত প্রোজেক্ট দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। পাইপলাইনে রয়েছে দেশের একটি সিনেমার কাজ।

সম্প্রতি দেবের ‘বাঘাযতীন’ ছবির প্রিমিয়ারে দেখা যায় ইধিকা পালকে। সেখানে দেবের সঙ্গে তাকে এক ফ্রেমে দেখেই ভক্তরা এই জুটিকে বড় পর্দায় দেখার দাবি তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X