বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মেইতি’ আয়োজনে হলো রণদীপ-লিনের বিয়ে

রণদীপ হুদা ও লিন লাইশ্রাম। ছবি : সংগৃহীত
রণদীপ হুদা ও লিন লাইশ্রাম। ছবি : সংগৃহীত

কিছুটা ভিন্নভাবে বিবাহিত জীবনের সূচনা করলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। দীর্ঘদিন প্রেমের পর মডেল-অভিনেত্রী লিন লাইশ্রামের সঙ্গে মণিপুরের লোকজ রীতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বুধবার (২৯ নভেম্বর) ভারতের মণিপুর রাজ্যে বিয়ে হয়েছে তাদের। সেটিই লিনের জন্মভূমি। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। মণিপুরের ইম্ফালের চুমতাং শানাপুং রিসোর্টে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। খবর এনডিটিভি।

বিয়েতে কনের গা-ভর্তি ছিল গয়না, পরনে মণিপুরী পোশাক। বরের পরনে ছিল সাদা পোশাক, মাথায় সোনালি পাড়ের সাদা পাগড়ি। বিয়ের এমন আয়োজনকে স্থানীয় ভাষায় ‘মেইতি’ বলে। বিয়ের কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে আমরা এক’।

এর আগে ২৫ নভেম্বর শনিবার রণদীপ হুদা ও লিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের বিষয়ে একটি ছবি পোস্ট করেন। তাতে লেখেন, মহাভারতে অর্জুন যেখানে মণিপুরের যোদ্ধা এবং রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, আমরা সেখানেই আমাদের পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে বিয়ে করব। আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ২৯ নভেম্বর আমাদের বিয়ে। মণিপুরের ইম্ফলে হবে অনুষ্ঠান। পরে মুম্বাইয়ে হবে রিসেপশন। আমাদের এই নতুন পথচলায় আপনাদের আশীর্বাদ চাই।

উল্লেখ্য, ২০০১ সালে মনসুন ওয়েডিং সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর অনেকগুলো ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন, যেগুলোর মধ্যে আছে—জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১০

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১১

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৩

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৪

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৬

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৭

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৮

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৯

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

২০
X