বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

জোরালো হলো অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। ছবি : সংগৃহীত
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। ছবি : সংগৃহীত

বিয়ের পর বেশ কয়েকবারই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। শেষে বিচ্ছেদ হয়নি। কিন্তু এবার নাকি ভাঙনের সুর জোরালো হয়েছে। শোনা যাচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। তাই শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন এই সুন্দরী। যদিও এগুলো পুরোনো কথা।

সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে বচ্চন পরিবারের ভক্তরা একপ্রকার ধরেই নিয়েছেন যে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙনের দোরগোড়ায় এসে পৌঁছেছে। সম্প্রতি অভিষেক বচ্চনের এক ইভেন্টের ছবি ভাঙনের গুঞ্জনকে উসকে দিচ্ছে।

ইভেন্টে অভিষেকের কিছু ছবি ভাইরাল হয়। ওই অনুষ্ঠানে অভিনেতার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। যদিও এতদিন পর্যন্ত আংটিটি সব সময় পরে থাকতেন অভিষেক। সেটি আঙুলে না দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। খবর টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ঐশ্বরিয়ার পছন্দের বাংলো ‘প্রতীক্ষা’ অমিতাভ তার মেয়ে শ্বেতাকে লিখে দেন। তা নিয়েও বিনোদেনপ্রেমীরা ধারণা করে নিয়েছেন— বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার।

বেশ কয়েক মাস ধরেই অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য ভাঙনের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। সেগুলো থেকে জানা যায়, শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্কও নাকি ভালো নয় ঐশ্বরিয়ার। তাই দূরত্ব বেড়েছে অভিষেকের সঙ্গে। এর আগেও ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভের পরিবারের অশান্তির কথা চাউর হয়। তবে এসব বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ অভিষেক-ঐশ্বরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১০

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১১

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১২

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৩

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৪

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৫

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১৬

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

১৭

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১৮

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১৯

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

২০
X