কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ এএম
অনলাইন সংস্করণ

বাংলা সিনেমায় শাহরুখ খান!

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বডিউডের কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান। ঝুঁলিতে রয়েছে নানা পুরস্কার আর অর্জন। অভিনয় করেছেন ‘পাঠান’ ও ‘জওয়ান’ ‘ডানকির’ মতো দর্শকদের কাছে বাজিমাত হওয়া সিনেমা। রোমান্টিক নায়ক হিসেবেও রয়েছে বিশ্বজোড়া খ্যাতি।

বলিউডের কিং হলেও বাংলাদেশে তার ভক্ত কম নয়। নতুন সিনেমা মুক্তি পেলে হলগুলোতে সৃষ্টি হয় উপচে পড়া ভিড়। তবে এবার সামনে এসেছে নতুন খবর। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ খ্যাত শাহরুখ খানকে দেখা যেতে পারে বাংলাদেশের সিনেমায়!

আলোচিত এ নায়ক ২০১০ সালে প্রথম বাংলাদেশে এসেছিলেন। ওই সময়ে ঢাকায় একটি কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। অন্তর শোবিজের হাত ধরেই তার বাংলাদেশে আসা। বলিউডের এ কিংয়ের মাধ্যম পরিচয় পেয়েছিল অন্তর শোবিজ। দীর্ঘ ২০ বছরের চেষ্টার পর প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী তাকে আনতে পেরেছিলেন।

সেই অন্তর শোবিজ এবার নির্মাণ করছে ‘অপারেশন জ্যাকপট’। এটিতে বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। ইতোমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়েছে।

শুটিংয়ের মাঝেই একটি বেসরকারি টিভির সাথে কথা বলেন স্বপন চৌধুরি। তিনি জানান, বেশ বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে অপারেশন জ্যাকপট। নতুন আর বড় কিছু করা অন্তর শোবিজের অভ্যাস। এজন্যই আমরা শাহরুখ খানকে বাংলাদেশে আনতে পেরেছিলাম।

শাহরুখ খানকে নিয়ে চলচ্চিত্র করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যে যেই সেক্টরে কাজ করে সবার ইচ্ছা থাকে নতুন আর আনকমন কিছু করার। সেই জায়গা থেকে আমারও ইচ্ছা আছে আবার বড় কিছু করার। সেখান থেকে বলতে গেলে শাহরুখসহ আরও যারা আর্টিস্ট আছেন তাদের নিয়েও কাজ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X